• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম
বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস আটক, মুচলেকায় মুক্ত লংমার্চ নিয়ে জিএমপির ফেসবুক পোস্ট, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস গ্রেপ্তার গাজীপুরে আগুনে পুড়লো ৪২ ঘর অপরাধপ্রবণ এলাকায় নজরদারি, টহল ও মাদকবিরোধী অভিযান বৃদ্ধি গাজীপুরে ৮৮ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বর্ণাঢ্য আয়োজনে গাজীপুরে -৭ দিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত

উত্তরায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় প্রাইভেট কারসহ দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ

ঢাকা প্রতিনিধ / ২২৬ Time View
Update : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

ঢাকা প্রতিনিধি :

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধারসহ দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা-পূর্ব থানা পুলিশ।গ্রেফতারকৃতদের নাম- ১। মোঃ হাসানুজ্জামান শাওন (৩৬) ও ২। মোঃ আমির হোসেন (৩২)। উত্তরা-পূর্ব থানা সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল ২০২৫, দুপুর আনুমানিক ২:৫০ ঘটিকায় উত্তরা পূর্ব থানাধীন বিএনএস সেন্টারের বিপরীতে একটি প্রাইভেটকারে কয়েকজন লোক অজ্ঞাতনামা এক ব্যক্তিকে জোরপূর্বক অপহরণ করে ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে দিয়ে পালিয়ে যায়। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে উত্তরা-পূর্ব থানা পুলিশের নজরে আসে। থানার একটি চৌকস টিম ঘটনাস্থল ও আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের ও অপহরণে ব্যবহৃত প্রাইভেট কারটি শনাক্ত করা হয়। এরপর সোমবার (২৮ এপ্রিল ২০২৫) ভোর আনুমানিক ৫:৩০ ঘটিকায় রাজধানীর খিলগাঁও এলাকা থেকে হাসানুজ্জামান শাওনকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে অপহরণের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বেলা আনুমানিক ১১:৩০ ঘটিকায় নারায়ণগঞ্জের রুপগঞ্জের পূর্ব চনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আমির হোসেনকে গ্রেফতার করা হয়। থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা চারজন মিলে ভিকটিম আরিফকে অপহরণ করে রূপগঞ্জে নিয়ে যায় এবং পাওনা টাকা আদায়ের পর তাকে ছেড়ে দেয় মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। অপহরণকারীদের বিরুদ্ধে উত্তরা-পূর্ব থানায় পুলিশ বাদী হয়ে একটি অপহরণ মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে । মামলার সুষ্ঠু তদন্ত, অপহরণে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান ও ভিকটিমের সাথে যোগাযোগের চেষ্টা অব্যাহত আছে।


More News Of This Category
bdit.com.bd