• সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
তুরাগে ৭ লাশ’ গুজবে তোলপাড়, সহায়তা চাইল পুলিশ তীব্র গরমে গাজীপুরে রেকর্ড লোডশেডিং: অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্পোৎপাদন তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পাগলা মসজিদের দানবাক্সে মিলল প্রায় ১৬ কোটি টাকা ‎গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানের বদলি আদেশ পুনর্বিবেচনার দাবি গাজীপুরে এখন মানুষ রাতে ও নিরাপদ বোধ করেনা’—ড. হাফিজুর ‎গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় দুই কর্মীসহ ১০ জন গ্রেপ্তার পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক, মাঠে থাকবে বডি-ওর্ন ক্যামেরা পাটগ্রামে বউ- শাশুড়ি মেলা অনুষ্ঠিত কর্মস্থলেই নারী শ্রমিকের মৃত্যুর অভিযোগে গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের বিক্ষোভ

ঈদের হাসির ভিড়ে নিঃশব্দে কাঁদে বুক মা-হারা শূন্যতা”মা-হারা ঈদ: হৃদয়ে শুধু কষ্টের বাহার

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমগীর হোসেন / ১৪৯ Time View
Update : রবিবার, ৮ জুন, ২০২৫

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমগীর হোসেন

 

ঈদ আসে, ঈদ যায়—কিন্তু আমাদের জীবনে ঈদের আনন্দ আর আগের মতো আসে না। মা নেই, তাই যেন পুরো পৃথিবীটাই নিঃসঙ্গ ও শূন্য লাগে। আজ ঈদের দ্বিতীয় দিন, চারপাশে উৎসবের আমেজ, অথচ হৃদয়ে শুধু এক গভীর না-পাওয়ার কষ্ট। গতকাল ঈদের দিনে আমি আমার প্রিয় মা’র নামে একটি গরু কোরবানি করেছি। এটি শুধু একটি ধর্মীয় রীতি নয়, বরং আমার মায়ের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার নিঃশব্দ প্রকাশ। বিশ্বাস করি, আল্লাহর দরবারে এ কোরবানি কবুল হলে, তা আমার মায়ের রূহের প্রশান্তির কারণ হবে। মা হারানোর পর বুঝেছি—জীবনে মা-বাবা কত বড় আশীর্বাদ। তাই আজ ঈদের এই দিনে সবার প্রতি হৃদয়ের গভীর থেকে একটাই বার্তা দিতে চাই: যতদিন মা-বাবা জীবিত আছেন, তাঁদের সময় দিন, ভালোবাসুন, সম্মান করুন। কারণ একবার তাঁরা চলে গেলে, জীবনে পড়ে থাকে শুধুই অপূরণীয় শূন্যতা। হে আল্লাহ! আমার মাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করো। ভালো থেকো আম্মু… তোমাকে ছাড়া ঈদটা যেন রঙহীন।


More News Of This Category
bdit.com.bd