• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
পূবাইলে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র অন্তরালে মাদক বিক্রি, গ্রেফতার ৪ কালিয়াকৈরে সাংবাদিককে গালিগালাজ ও হত্যার হুমকির অভিযোগ তিন দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে মাসুদ রানার প্রত্যাশা আওয়ামী দোসরদের গ্রেপ্তারে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাসনে বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার ধানমণ্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩ কোনাবাড়ীতে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু, দুই বছরের সন্তান রেখে গেলেন মা পূবাইলে ফাতিমা রাণী প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

ইপিজেট বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি:আলমগীর হোসেন / ৩০২ Time View
Update : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

গাজীপুর প্রতিনিধি:আলমগীর হোসেন

 

গাজীপুরে বসবাসরত গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সরকার ঘোষিত ইপিজেট (EPZ) বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। গাজীপুর সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের বাংলা বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গোবিন্দগঞ্জ থেকে আসা শিক্ষক, চাকরিজীবী, ব্যবসায়ী, শ্রমজীবী ও ছাত্রসহ বিভিন্ন পেশাজীবীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, সরকারের উদ্যোগে গোবিন্দগঞ্জে ইপিজেট স্থাপনের ঘোষণা দেওয়া হয়, যা ওই অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র করে এ প্রকল্প বাস্তবায়ন ব্যাহত করার চেষ্টা চালাচ্ছে।” বক্তারা আরও বলেন,সরকারের উন্নয়নমুখী প্রকল্প বাস্তবায়নে বাধা প্রদানকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি সরকার ঘোষিত ইপিজেট দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে উপস্থিত গণমানুষ সরকারের উন্নয়ন পরিকল্পনার প্রতি পূর্ণ সমর্থন জানান এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালনের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। শেষে, একটি শান্তিপূর্ণ মিছিলের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।


More News Of This Category
bdit.com.bd