• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুর ১৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনায় বাসন থানা বিএনপির সভাপতি আলহাজ্ব তানভীর সিরাজ টাকায় কেনা ইন্টারনেটের কেন থাকে মেয়াদ? ভোক্তাদের প্রশ্নে নতুন করে বিতর্ক ইতিহাস বলছে, এবার বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা গাজীপুরকে নিরাপদ করতে ‘সেফ সিটি’ প্রকল্প: এআই ও স্মার্ট প্রযুক্তির নজরদারিতে আসছে মহানগর চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী বরিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যায় সাত জেলায় ৫১ জনের মৃত্যু স্থানীয় নির্বাচন ঘিরে বিএনপির সাংগঠনিক তৎপরতা জোরদার গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার ডিবির কার্যক্রম আরও গতিশীল করতে জিএমপি কমিশনারের দিকনির্দেশনা

ইতিহাস বলছে, এবার বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক : / ২৪ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

 

বাংলাদেশ সময় আগামী বুধবার ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল খেলতে নামবেন মেসিরা। ওই ম্যাচ জিতলে আগামী ১৯ জুলাই আর্জেন্টিনা খেলবে শিরোপা নির্ধারণী ম্যাচে। ফাইনাল জিতলেই আর্জেন্টিনার নাম উঠে যাবে ইতিহাসে। ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে টানা দুই বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বে আর্জেন্টিনা।

পথটা কঠিন হলেও, আর্জেন্টিনাকে অনুপ্রেরণা দিচ্ছে ব্রাজিল ও ইতালির অতীত ইতিহাস। এই দুই দলের অতীত পরিসংখ্যানই বলছে, এবার বিশ্বকাপ জিতবে লিওনেল স্কালোনির দল!

সেটা কীভাবে? এবারের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ ইতিহাসে কোয়ার্টার ফাইনালে ৩-১ ব্যবধানের জয় খুব বেশি দেখা যায়নি। বৈশ্বিক এ টুর্নামেন্টের শেষ আটের লড়াইয়ে এ নিয়ে মাত্র তৃতীয়বারের মতো এ স্কোরলাইন দেখা গেল।

বিশ্বকাপের কোয়ার্টারে প্রথমবার এই স্কোরলাইন দেখা যায় ১৯৩৮ বিশ্বকাপে। সেবার ফ্রান্সকে ৩-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল ইতালি। এরপর ১৯৬২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে একই ব্যবধানে হারায় ব্রাজিল। আর চলতি বিশ্বকাপে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেই তালিকায় নাম লেখাল আর্জেন্টিনা। আগের দুইবারের ঘটনায় বিশ্বকাপ জিতেছিল কোয়ার্টারে ৩-১ ব্যবধানে জয়ী দল। এবার কি তবে আর্জেন্টিনার পালা?

মিলের সেখানেই শেষ নয়, কোয়ার্টারে ৩-১ ব্যবধোনে জয়ী তিন দলই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। অর্থাৎ ১৯৩৮ সালে ইতালি গিয়েছিল ১৯৩৪ সালের শিরোপা জিতে, ১৯৬২ সালে ব্রাজিল ছিল ১৯৫৮ বিশ্বকাপের চ্যাম্পিয়ন। আর ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা মাঠে নেমেছে ২০২২ সালের বিশ্বকাপজয়ী দল হিসেবে।

আবার, তিন ম্যাচেই প্রথমে গোল করেছে জয়ী দল। ১৯৩৮ সালে ফ্রান্সের বিপক্ষে ইতালি প্রথম গোল পেয়েছিল ম্যাচের ৯ মিনিটে। ১৯৬২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ব্রাজিল প্রথম গোল করেছিল কর্নার কিক থেকে। আর ২০২৬ সালে সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার প্রথম গোলটিও এসেছে ৯ মিনিটে, সেটিও কর্নার থেকে।

আগের দুইবারের ঘটনায় শিরোপা জিতেছে ইতালি ও ব্রাজিল। দুদলের কাছেই ওই বিশ্বকাপ জয় ‘ছিল ব্যাক টু ব্যাক’ শিরোপা জয়। এবার আর্জেন্টিনার সামনেও ব্যাক টু ব্যাক শিরোপা জয়ের সুযোগ।


More News Of This Category
bdit.com.bd