• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
আদালতের নির্দেশনা, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান গাজীপুরে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, পশ্চিম কলমেশ্বরে পানিবন্দি হাজারো পরিবার ফেসবুকে অপপ্রচারের অভিযোগে শাহাদাত গাজী আটক গাজীপুরে শহীদ জিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: টাইব্রেকারে বিকেএসপির শিরোপা জয় বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা গোল্ডেন বুটের দৌড়ে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপে দীর্ঘ লোডশেডিংয়ে বিপর্যস্ত গাজীপুরের জনজীবন, চরম ভোগান্তিতে বাসিন্দারা ধীরগতির নির্মাণকাজে ইটাহাটা–কলাবাগান সড়কে চরম দুর্ভোগ, দ্রুত সমাধান চান এলাকাবাসী পিনু পলাশ ও সবুজের বাবার মৃত্যুতে কাউন্সিলর পদপ্রার্থী তাইজুল ইসলাম মিল্টনের শোক প্রকাশ টানা ৫ দিন জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

আদালতের নির্দেশনা, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান

ডেস্ক রিপোর্ট / ১৬ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

ডেস্ক রিপোর্ট

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার কোনো বক্তব্য, ভাষণ, বিবৃতি বা অডিও-ভিডিও গণমাধ্যমে প্রচার কিংবা প্রকাশ না করার জন্য দেশের সব গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি অনুরোধ জানিয়েছে সরকার।

শুক্রবার (১০ জুলাই) তথ্য মন্ত্রণালয়ের এক তথ্যবিবরণীতে এ আহ্বান জানানো হয়।

তথ্যবিবরণীতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) গত ৫ ডিসেম্বর ২০২৪ ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করে।

এতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী আদালতের সাজাপ্রাপ্ত কোনো পলাতক অপরাধীর বক্তব্য, সাক্ষাৎকার কিংবা অডিও-ভিডিও ভাষণ গণমাধ্যমে প্রচারের ক্ষেত্রে আইনগত বিধিনিষেধ রয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং আদালতের নির্দেশনার প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের স্বার্থে টেলিভিশন, বেতার, সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমসহ কোনো প্ল্যাটফর্মে শেখ হাসিনার বক্তব্য সরাসরি বা ধারণকৃত অবস্থায় প্রচার বা প্রকাশ না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

সরকার আশা প্রকাশ করে, দেশের সব গণমাধ্যম, সংশ্লিষ্ট অংশীজন ও নাগরিকরা প্রচলিত আইন এবং আদালতের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করবেন এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা করবেন।


More News Of This Category
bdit.com.bd