• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত পূবাইলে ছিকলিয়া হিন্দু কল্যাণ শ্রমজীবী সমবায় সমিতি লিঃ এর নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন গাজীপুর বাসনে ৭ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট সনদ ও নগদ অর্থ বিতরণ অ্যাড. মিজানুর রহমান (এপিপি) সড়ক দুর্ঘটনায় নিহত গাজীপুরে ভবানীপুর এলাকার ব্রিজের নিচ থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার গাজীপুরে কড্ডা এলাকায় জমি দখল, সন্ত্রাসী হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিকের প্রাইভেটকার থেকে ২ লাখ ২০ হাজার টাকা নেওয়া ও হামলার অভিযোগ ব্রিকস সম্মেলন উপলক্ষে ভারতে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা

গাজীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রাজু হাসান, মহানগর প্রতিনিধি: / ২৪ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

রাজু হাসান, মহানগর প্রতিনিধি:

 

গাজীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার ১৩( সেপ্টেম্বর) সকাল ১০:০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাবিবুর রশিদ, এম.পি. প্রতিমন্ত্রী, রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ নূরুল করিম ভূঁইয়া, জেলা প্রশাসক, গাজীপুর।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, জনাব মো: মজিবুর রহমান, এমপি-গাজীপুর-১, জনাব এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু-এমপি-গাজীপুর-৩, জনাব সালাউদ্দিন আইয়ুবী, এমপি-গাজীপুর-৪, জনাব একেএম ফজলুল হক মিলন, এমপি-গাজীপুর-৫, জনাব মোঃ ইসরাইল হাওলাদার, পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (বর্তমানে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত), জনাব মোঃ জসিম উদ্দীন, পুলিশ সুপার, গাজীপুর জেলা, সিভিল সার্জন,গাজীপুর, প্রশাসক, গাজীপুর সিটি কর্পোরেশন, আনসার, বিজিবি, এসআরবি, কারাগার, এনএসআই, ডিজিএফআই, পাসপোর্ট, পল্লী বিদ্যুৎ, ডিপিডিসি সহ গাজীপুর জেলা পর্যায়ের সরকারী সকল কর্মকর্তা বৃন্দ।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও জনবান্ধব রাখার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। বিশেষ করে মাদক, চাঁদাবাজি, ছিনতাই, চুরি, ডাকাতি, ভূমিদস্যুতা, মিথ্যা মামলা ইত্যাদি সকল ধরনের অপরাধ বন্ধের জন্য কার্যকরী পদক্ষেপ নেয়ার কথা আলোচনা করা হয়। আজকের মিটিংয়ে যা আলোচনা করা হয়েছে সেগুলোর কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সে বিষয়ে আগামী মিটিংয়ে সর্ব প্রথম আলোচনা করা হবে বলে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গাজীপুর জেলার দায়িত্বপ্রাপ্ত রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ , প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ, এমপি মহোদয় জানান।

পরিশেষে, আজকের অনুষ্ঠানের সভাপতি গাজীপুর জেলা প্রশাসক মহোদয় সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে আজকের জেলা আইন-শৃঙ্খলা সভা শেষ করেন।


More News Of This Category
bdit.com.bd