• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম
পূবাইলে ছিকলিয়া হিন্দু কল্যাণ শ্রমজীবী সমবায় সমিতি লিঃ এর নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন গাজীপুর বাসনে ৭ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট সনদ ও নগদ অর্থ বিতরণ অ্যাড. মিজানুর রহমান (এপিপি) সড়ক দুর্ঘটনায় নিহত গাজীপুরে ভবানীপুর এলাকার ব্রিজের নিচ থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার গাজীপুরে কড্ডা এলাকায় জমি দখল, সন্ত্রাসী হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিকের প্রাইভেটকার থেকে ২ লাখ ২০ হাজার টাকা নেওয়া ও হামলার অভিযোগ ব্রিকস সম্মেলন উপলক্ষে ভারতে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা ছাত্রলীগ নেতাকর্মীদের হয়রানি করলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাছির মোড়লের

পূবাইলে ছিকলিয়া হিন্দু কল্যাণ শ্রমজীবী সমবায় সমিতি লিঃ এর নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত

সুব্রত চন্দ্র দাস (গাজীপুর প্রতিনিধি ) / ৩২ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সুব্রত চন্দ্র দাস (গাজীপুর প্রতিনিধি )

 

দীর্ঘ ২ যুগ পর উৎসবমুখর পরিবেশে পূবাইল ছিকলিয়া হিন্দু কল্যাণ শ্রমজীবী সমবায় সমিতি লিঃ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।এতে সভাপতি পদে রানা সাহা এবং সম্পাদক পদে কাজল চন্দ্র দাস নির্বাচিত হয়েছেন।

শনিবার ১২ সেপ্টেম্বর ছিকলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শুরু হয়ে দুপুরে এক ঘণ্টার বিরতির পর বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

নির্বাচনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সমবায় কর্মকর্তা আরিফা সুলতানা শিপা।নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করেন সদর উপজেলা সমবায় কর্মকর্তা গোলাম মোরশেদ মৃধা।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মোট ৩৬৮ জন ভোটারের মধ্যে ৩৩৭ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট গণনা শেষে সভাপতি পদে আনারস প্রতীকে ১৭৮ ভোট পেয়ে রানা দাস সভাপতি নির্বাচিত হন এবং সাধারণ সম্পাদক পদে গোলাপ ফুল প্রতীকে সর্বোচ্চ ১৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কাজল চন্দ্র দাস, কোষাধ্যক্ষ পদে বিকাশ চন্দ্র সাহা হাতপাখা প্রতীকে ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত ও ব্যবস্থাপনা পরিচালনা পরিষদের সদস্য পদে মোবাইল ফোন প্রতীকে ১৯০ ভোটে নির্বাচিত হয়েছেন চিত্তবর্মন।বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমিতির সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সৈকত দাস, যুগ্ম সম্পাদক পদে সৌরভ সাহা নির্বাচিত হয়েছেন।

নির্বাচনী ফলাফল শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ ছিকলিয়া হিন্দু কল্যাণ শ্রমজীবী কল্যাণ সমিতি লিঃ এর আস্থা ও সমর্থনের দায়িত্ব দেওয়ায় সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা সদস্যদের দীর্ঘদিনের আমানতের স্বার্থ সংরক্ষণ, সার্বিক উন্নয়ন এবং সমিতির একতা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


More News Of This Category
bdit.com.bd