• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
অ্যাড. মিজানুর রহমান (এপিপি) সড়ক দুর্ঘটনায় নিহত গাজীপুরে ভবানীপুর এলাকার ব্রিজের নিচ থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার গাজীপুরে কড্ডা এলাকায় জমি দখল, সন্ত্রাসী হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিকের প্রাইভেটকার থেকে ২ লাখ ২০ হাজার টাকা নেওয়া ও হামলার অভিযোগ ব্রিকস সম্মেলন উপলক্ষে ভারতে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা ছাত্রলীগ নেতাকর্মীদের হয়রানি করলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাছির মোড়লের জিএমপিতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আউটলেট প্যাথলজি ল্যাব উদ্বোধন বাসনে বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার, উদ্ধার চাপাতি-ছোড়া-চাকু গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত । গাছা থানায় মাদক মামলায় ইয়াবার সংখ্যা নিয়ে প্রশ্ন, পরিবারের টাকার লেনদেনের অভিযোগ

অ্যাড. মিজানুর রহমান (এপিপি) সড়ক দুর্ঘটনায় নিহত

সুব্রত চন্দ্র দাস (গাজীপুর প্রতিনিধি) / ৮৫ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

সুব্রত চন্দ্র দাস (গাজীপুর প্রতিনিধি)

 

কিশোরগঞ্জের হাওরে ভ্রমণে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন গাজীপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মিজানুর রহমান (৫৬)। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও চার আইনজীবী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টার দিকে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কের ভাতশালা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অ্যাডভোকেট মিজানুর রহমান গাজীপুরের জয়দেবপুর থানার সালনা এলাকার বাসিন্দা। তিনি গাজীপুর
জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি জাকিরুল ইসলাম জানান, শুক্রবার সকালে গাজীপুর থেকে ৯ জন আইনজীবী কিশোরগঞ্জের হাওর এলাকায় ভ্রমণের উদ্দেশ্যে রওনা হন। বিকেলে তারা মিঠামইন থেকে অষ্টগ্রামের দিকে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে যাচ্ছিলেন। পথে ভাতশালা সেতু এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পর্যটকবাহী পিকআপের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়।
এতে অটোরিকশায় থাকা কয়েকজন আইনজীবী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় অ্যাডভোকেট মিজানুর রহমানের মৃত্যু হয়।
আহত আইনজীবীরা হলেন—গাজীপুর জেলা জজ কোর্টের সাবেক ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মকবুল হোসেন কাজল,অ্যাডভোকেট ইকবাল হোসেন, অ্যাডভোকেট মহসীন রেজা সরকার।
গুরুতর আহত অ্যাডভোকেট মকবুল হোসেন কাজল ও অ্যাডভোকেট ইকবাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে, এবং চিকিৎসাধীন রয়েছে।
হাওরের মনোরম পরিবেশে আনন্দভ্রমণে গিয়ে এমন মর্মান্তিক দুর্ঘটনায় সহকর্মী আইনজীবীর মৃত্যুতে গাজীপুরের আইনজীবী অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।


More News Of This Category
bdit.com.bd