• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম
পূবাইলে ছিকলিয়া হিন্দু কল্যাণ শ্রমজীবী সমবায় সমিতি লিঃ এর নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন গাজীপুর বাসনে ৭ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট সনদ ও নগদ অর্থ বিতরণ অ্যাড. মিজানুর রহমান (এপিপি) সড়ক দুর্ঘটনায় নিহত গাজীপুরে ভবানীপুর এলাকার ব্রিজের নিচ থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার গাজীপুরে কড্ডা এলাকায় জমি দখল, সন্ত্রাসী হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিকের প্রাইভেটকার থেকে ২ লাখ ২০ হাজার টাকা নেওয়া ও হামলার অভিযোগ ব্রিকস সম্মেলন উপলক্ষে ভারতে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা ছাত্রলীগ নেতাকর্মীদের হয়রানি করলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাছির মোড়লের

গাজীপুরে কড্ডা এলাকায় জমি দখল, সন্ত্রাসী হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : / ৪১২ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

 

গাজীপুরের বাসন থানার কড্ডা দিঘলটেক এলাকায় জমি দখলকে কেন্দ্র করে এক পক্ষের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে বাসন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মো. মকবুল হোসেন নামের এক ব্যক্তি।
অভিযোগপত্রে মকবুল হোসেন উল্লেখ করেন, কড্ডা দিঘলটেক এলাকায় তাদের পৈতৃক/পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী একটি পক্ষের সঙ্গে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় গত ৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল আনুমানিক ৭টার দিকে প্রায় ২০/২৫ জন লোক দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে এলাকায় এসে জমি দখলের চেষ্টা করেন বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা ওই জমিতে সীমানা নির্ধারণের নামে খুঁটি স্থাপন করে টিনের বেড়া দেওয়ার চেষ্টা করেন। এ সময় মকবুল হোসেন ও তার দুই বোন প্রতিবাদ করলে তাদের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।
অভিযোগকারীর দাবি, তারা জমিতে গেলে তাদের উঠিয়ে নিয়ে যাওয়াসহ দেশীয় অস্ত্র দিয়ে ভয় দেখানো এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করেন।
পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে বাসন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মকবুল হোসেন।

বিবাদী কার ক্ষমতায় ক্ষমতাবান হয়ে উঠেছেন তা খতিয়ে দেখা হবে এবং পরবর্তী প্রতিবেদনে তাদের মুখোশ উন্মোচন করা হবে।


More News Of This Category
bdit.com.bd