• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
বুধবার দিল্লিতে সাংবাদিকদের ডেকেছেন শেখ হাসিনা আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডার এখন ১,৫৯৮ টাকা বাসন থানার বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামি গ্রেপ্তার বাসন থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ ৬ জন গ্রেপ্তার পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা ‎সাংবাদিকের ওপর হামলা ও মোবাইল ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ গাজীপুর বাসনে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের গাজীপুরে শীর্ষ সন্ত্রাসী ‘পিচ্চি আকাশ’সহ গ্রেপ্তার ৬, জঙ্গল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে নগদ ৩ লাখ ১০ হাজার টাকা লুট!! শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধে ভারতের আনুষ্ঠানিক বার্তা

বাসন থানার বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামি গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি / ১১৫ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশ ২ আগস্ট ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে ধর্ষণ, মারামারি, মাদক, সিআর পরোয়ানা, জিএমপি অধ্যাদেশ ও ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারাসহ বিভিন্ন মামলার মোট ৮ জন আসামিকে গ্রেপ্তার করেছে। পরে তাদের আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, অভিযানে একটি ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল্লাহ চিশতি (৪৮), একটি মারামারি মামলার এজাহারভুক্ত আসামি আক্তার হোসেন মণ্ডল ওরফে কানা আক্তার (৩৯) এবং দুই পিস ইয়াবা ট্যাবলেটসহ সামারি ট্রায়ালের আসামি বুলবুল (২২)-কে গ্রেপ্তার করা হয়।

এছাড়া ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আহাদ সরদার প্রকাশ কালু (৪০), সিআর পরোয়ানাভুক্ত আসামি মো. শফিকুল (৪২) ও মো. রাহিম (২৮)-কে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে জিএমপি অধ্যাদেশ প্রসিকিউশনের আওতায় মো. আশিক (২৪) ও আনোয়ার (২৮)-কেও আটক করা হয়।

বাসন থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আটজনের বিরুদ্ধে প্রযোজ্য আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।


More News Of This Category
bdit.com.bd