• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুর বাসনে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের গাজীপুরে শীর্ষ সন্ত্রাসী ‘পিচ্চি আকাশ’সহ গ্রেপ্তার ৬, জঙ্গল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে নগদ ৩ লাখ ১০ হাজার টাকা লুট!! শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধে ভারতের আনুষ্ঠানিক বার্তা গাঁজা সেবনে বাধা দেওয়ায় ৮ম শ্রেণির শিক্ষার্থীর ওপর কিশোর গ্যাংয়ের হামলা রাতে উত্তর সিটির বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী গাজীপুরে গৃহবধূ হত্যা: ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার গাজীপুরে শব্দদূষণ রোধে ব্যতিক্রমী উদ্যোগ: সরকারি গাড়ি চলবে অপ্রয়োজনীয় হর্ন ছাড়াই চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার দুই মিনিটের বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হবে গোটা বিশ্ব

বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে নগদ ৩ লাখ ১০ হাজার টাকা লুট!!

রিপোর্টার মো. জয় গাজীপুর : / ৭০ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

রিপোর্টার মো. জয় গাজীপুর :

 

গাজীপুরের শ্রীপুরে এক বিকাশ ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নগদ ৩ লাখ ১০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
ভুক্তভোগী নজরুল ইসলাম (৪২) শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাধবপুর গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগীর ভাষ্যমতে, বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে মাধবপুর বাজারে নিজের বিকাশের দোকান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তিনি। পথে আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তার মোটরসাইকেলের গতি রোধ করে। এ সময় তারা পেছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
এরপর দুর্বৃত্তরা তার সঙ্গে থাকা ব্যাগে থাকা নগদ ৩ লাখ ১০ হাজার টাকা এবং ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে আহত নজরুল ইসলামকে উদ্ধার করে প্রথমে বাড়িতে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী জানান, তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি অবহিত করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


More News Of This Category
bdit.com.bd