মোঃ ফরহাদ হোসেন, স্টাফ রিপোর্টার।
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনায় বৃক্ষ রোপণ করতে হবে। তারই অংশ হিসেবে
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের সার্বিক সহযোগিতায় এ বছরে ৫২ হাজার বৃক্ষ রোপন কর্মসুচির উদ্ধোধন করা হয়েছে।
২৮শে জুলাই সকাল ১১ টায় কোনাবাড়ি মুহাম্মদ আব্দুল কুদ্দুছ উচ্চ বিদ্যালয়ে দ্বিতীয় বারের মত বৃক্ষ রোপণ কর্মসুচি উদ্ধোধন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ রোপন উদ্বোধন করেন অত্র প্রতিষ্ঠানের সাবেক ছাত্র গভর্নিং বডির সাবেক সভাপতি কোনাবাড়ি থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বাবুল হোসেন।
সার্বিক তত্বাবধানে ছিলেন অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিধান কৃঞ্চ বর্মণ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম সরকার, ৭ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মোঃ জহির হোসেন,থানা বিএনপির প্রচার ও প্রকাশণা সম্পাদক মোঃ পিয়াস চাকলাদার ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আজগর আলী সহ প্রতিষ্ঠানে শিক্ষক / শিক্ষিকা ছাত্র / ছাত্রী বৃন্দ।
এ সময় বাবুল হোসেন বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ৫ বছরে ২৫ টি বৃক্ষ রোপন কর্মসুচি হাতে নিয়েছেন। তাই আমরা গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব শওকত হোসেন সরকারের নির্দেশে কোনাবাড়িতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন করছি। বাবুল হোসেন আরও বলেন,অত্র বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী তাদের বাড়ির আঙিনায় বৃক্ষ রোপন করবে। পাশাপাশি যত্ন নিয়ে পরিচর্যা করতে হবে।