• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

টঙ্গীর কেরানীরটেক থেকে কথিত শীর্ষ মাদক কারবারি কারিমা বেগম গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি / ৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন কেরানীরটেক বস্তি এলাকায় অভিযান চালিয়ে কথিত শীর্ষ মাদক কারবারি কারিমা বেগম (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার কারিমা বেগম কেরানীরটেক এলাকার বাসিন্দা এবং জামাল মিয়ার স্ত্রী।

পুলিশ জানায়, অভিযানের সময় কারিমার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলাসহ পুলিশের ওপর হামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় এক ডজনেরও বেশি মামলা বিচারাধীন।

পুলিশের দাবি, কারিমা দীর্ঘদিন ধরে কেরানীরটেক এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। সম্প্রতি এলাকায় পরিচালিত মাদকবিরোধী অভিযানের সময় তার নেতৃত্বে পুলিশের ওপর হামলার ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন বলেও অভিযোগ রয়েছে।

টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) তুহীন জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কারিমা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হচ্ছে।

পুলিশ জানিয়েছে, টঙ্গী এলাকায় মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category
bdit.com.bd