নিজস্ব প্রতিবেদক :
গাজীপুর মহানগরের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী তাইজুল ইসলাম মিল্টন বাসন মেট্রো থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পিনু পলাশ ও সবুজের বাবার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
পরে তাইজুল ইসলাম মিল্টন পিনু পলাশের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং এই কঠিন সময়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন।