• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

​গাজীপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ: ৬০ বছরের বৃদ্ধ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : / ২৭ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের কাশিমপুর থানা এলাকায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে অলি আহম্মেদ (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার (৮ জুলাই) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

​গ্রেফতারকৃত অলি আহম্মেদ চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার দুইকারচর গ্রামের হাসমত আলীর ছেলে। তিনি কাশিমপুরের দক্ষিণ জরুন এলাকার বেলায়েত হোসেনের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৭ জুলাই) দক্ষিণ জরুন এলাকার বেলায়েত হোসেনের বাড়ির একটি ভাড়াটিয়ার কক্ষে নিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন অলি আহম্মেদ। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে কাশিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। লিখিত অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ সেটিকে এজাহার হিসেবে গ্রহণ করে ব্যবস্থা নেয়।

​কাশিমপুর থানার পুলিশ পরিদর্শক তারিকুল ইসলাম জানান, শিশুকে ইতোমধ্যে নিরাপদ হেফাজতে (সেইফটি জোন) নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত ও শিশুটির স্বাস্থ্য পরীক্ষার প্রক্রিয়া চলছে।

​মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর (এসআই) মো. শফিকুল ইসলাম জানান, ঘটনার পরই অভিযুক্ত অলি আহম্মেদকে গ্রেফতার করা হয়। আজ বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তে কাজ করছে পুলিশ।


More News Of This Category
bdit.com.bd