• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম
টঙ্গী পশ্চিমে বিশেষ অভিযানে অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার বাসনে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪ গাজীপুর জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার পূবাইলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মা-মেয়ের মৃত্যু পিচ্চি রাজা পলায়ন: পাঁচ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গাজীপুরে আদালত থেকে হাজিরা দিয়ে কারাগারে ফেরার পথে পুলিশকে ফাঁকি দিয়ে আসামী পলায়ন পূবাইল কলের বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মোঃ কাদির হোসেন ও সম্পাদক মোসলেম উদ্দিন নির্বাচিত । বাসন তৈয়জউদ্দিন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি তানভীর সিরাজ গাজীপুরে অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

‎গাজীপুরে ফের আওয়ামী লীগ-সমর্থকদের প্রকাশ্য শক্তি প্রদর্শন

মোঃ ইব্রাহীম খলিল,গাজীপুর প্রতিনিধি: / ১১৩ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

মোঃ ইব্রাহীম খলিল,গাজীপুর প্রতিনিধি:
‎

গাজীপুরে আবারও আওয়ামী লীগ-সমর্থিত নেতাকর্মীদের প্রকাশ্য মিছিলকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) দুপুরে মহানগরের রাজেন্দ্রপুরের নান্দুয়ান এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে কয়েকশ’ নেতাকর্মী মিছিল করে শক্তি প্রদর্শন করেন। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে শুরু হয় তীব্র আলোচনা। ঘটনার সত্যতা যাচাই ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, ভাওয়াল জাতীয় উদ্যানের ৩ নম্বর গেট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে রাজেন্দ্রপুর বাজারে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
‎
‎স্থানীয়দের দাবি, মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়ল। সমাবেশে তিনি শেখ হাসিনার প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য দেন বলেও জানা গেছে।
‎
‎এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ঘটনাটির ভিডিও ফুটেজ সংগ্রহ করে যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
‎
‎অপরদিকে, গাজীপুর জেলা পুলিশের জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ঘটনাস্থলটি জিএমপির আওতাধীন। তবে বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
‎
‎প্রকাশ্যে এ ধরনের মিছিলকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
‎


More News Of This Category
bdit.com.bd