• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম
‎গাজীপুরে জমির সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ, প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ ‎টঙ্গী পশ্চিম থানার অভিযানে অস্ত্র-ইয়াবাসহ ১৬ জন গ্রেপ্তার আর্জেন্টিনার বিপক্ষে অঘটনের স্বপ্ন দেখছে কেপ ভার্দে বাসন থানার ১৮ নম্বর ওয়ার্ডে অটোচালকের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি দুবাই থেকে আসা ফ্লাইটে মিলল ৪২ কোটি টাকার সোনা ৩৫৭ টাকা কমিয়ে এলপিজির নতুন দাম ঘোষণা ভুয়া ফ্যাক্টরির ম্যানেজার দেখিয়ে বিএনপির সহযোগী সংগঠনের ৭ নেতাকর্মীর বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র,আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ খান ডে-কেয়ারে শিশু নির্যাতন, গ্রেপ্তার ৫ কর্মী এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনা জামায়াত আমিরের হাজতে থাকা দণ্ডপ্রাপ্ত আসামি বাহির থেকে গ্রেপ্তার

‎টঙ্গী পশ্চিম থানার অভিযানে অস্ত্র-ইয়াবাসহ ১৬ জন গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি / ২৮ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

গাজীপুর প্রতিনিধি:

‎গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানা পুলিশের পৃথক অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা উদ্ধার এবং বিভিন্ন মামলার আসামিসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

‎পুলিশ জানায়, পৃথক অভিযানে একটি অস্ত্র মামলায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, দুটি দেশীয় রামদা, একটি লোহার পাইপ ও একটি চাকু উদ্ধার করা হয়।

‎অন্যদিকে, এসআই মেহেদী সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযানে টঙ্গী পশ্চিম থানার সাতাইশ আনন্দ বাজার এলাকা থেকে মো. রিপন (৪০) নামে এক ব্যক্তিকে ১২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

‎এছাড়া অভিযানে এক সিআর ওয়ারেন্টভুক্ত আসামি এবং মাদকসেবনের অভিযোগে আরও ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

‎টঙ্গী পশ্চিম থানা অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও সন্ত্রাস দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার হওয়া মোট ১৬ জন আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd