• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
‎গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস: দালালের গলায় সাংবাদিকতার কার্ড, আলোচনার ঝড় তুরাগে ৭ লাশ’ গুজবে তোলপাড়, সহায়তা চাইল পুলিশ তীব্র গরমে গাজীপুরে রেকর্ড লোডশেডিং: অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্পোৎপাদন তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পাগলা মসজিদের দানবাক্সে মিলল প্রায় ১৬ কোটি টাকা ‎গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানের বদলি আদেশ পুনর্বিবেচনার দাবি গাজীপুরে এখন মানুষ রাতে ও নিরাপদ বোধ করেনা’—ড. হাফিজুর ‎গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় দুই কর্মীসহ ১০ জন গ্রেপ্তার পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক, মাঠে থাকবে বডি-ওর্ন ক্যামেরা পাটগ্রামে বউ- শাশুড়ি মেলা অনুষ্ঠিত

‎গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস: দালালের গলায় সাংবাদিকতার কার্ড, আলোচনার ঝড়

মোঃ ইব্রাহীম খলিল,গাজীপুর প্রতিনিধি: / ৪৩ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

মোঃ ইব্রাহীম খলিল,গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে সাংবাদিক পরিচয় ব্যবহার করে দালালি করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তিনি নিজেকে কখনও “স্টাফ করেসপন্ডেন্ট” আবার কখনও সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন। এ নিয়ে স্থানীয় সাংবাদিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

‎সোমবার (২৯ জুন) সকাল সাড়ে নয়টায়  গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে  সাংবাদিক পরিচয়ে দালাল হলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী জুলফিকার, আর তাকে সাপোর্ট করেন তার ভাই বাকি বিল্লাহ ও দোকানের কর্মচারীরা। জুলফিকার বলেন আপনি কোন চ্যানেলের সাংবাদিক,  কোন পত্রিকার সাংবাদিক,  আপনার পত্রিকার নাম কি, আপনার নিয়োগপত্র দেখান, আপনি গতকাল কয়টি নিউজ করেছেন? আপনার নিউজের লিংক দেন, আপনি তো ভুয়া সাংবাদিক। সে এবং তার কর্মচারীরা একটি পাসপোর্টের জন্য ৭০০০ টাকা দাবি করলে তার প্রতিবাদ করায় তিনি সাংবাদিকের সাথে এমন আঁচড়া-আঁচড়ন করেন, এবং মারধরের হুমকি প্রদান করেন।

‎অভিযোগকারীদের দাবি, ওই ব্যক্তি নিজেই একটি অনিবন্ধিত অনলাইন পোর্টালের সঙ্গে যুক্ত থাকলেও বিভিন্ন স্বীকৃত গণমাধ্যমের সাংবাদিকদের “ভুয়া সাংবাদিক” বলে আখ্যায়িত করেন। এমনকি তিনি বিভিন্ন সাংবাদিকের নিয়োগপত্র দেখতে চান, প্রকাশিত সংবাদের লিংক খোঁজেন এবং তাদের পেশাগত পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন।

‎স্থানীয় সাংবাদিকদের ভাষ্য, অভিযুক্ত ব্যক্তি নিজেকে “স্টাফ করেসপন্ডেন্ট” হিসেবে পরিচয় দিলেও সাংবাদিকতার মৌলিক পরিচয় ও পদবী সম্পর্কেই বিভ্রান্তিকর তথ্য দেন। এ কারণে তার পরিচয় ও কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে।

‎এদিকে পাসপোর্ট অফিসে দালালচক্রের সক্রিয়তার অভিযোগ নতুন নয়; দেশের বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনী অভিযানও পরিচালনা করেছে।

‎জুলফিকার যে পত্রিকার আইডি কার্ড দেখায় সেই পত্রিকার সম্পাদক ও প্রকাশক কে মুঠো ফোনে কল করে তার নিয়োগ দেওয়া সাংবাদিকের বিষয় জানতে চাইলে তিনি বলেন তাকে তো পাসপোর্ট অফিসে দালালী করার জন্য কার্ড দেওয়া হয়নি, সে গাড়ি নিয়ে রাস্তায় চলাচল করে, পুলিশি ঝামেলায় যেন না পরে সেজন্য দেওয়া হ’য়ে।




More News Of This Category
bdit.com.bd