• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের গোপন বৈঠক থেকে ৫ জন আটক, উদ্ধার সাড়ে ১০ লাখ টাকা গাজীপুরে হঠাৎ ২ কারখানা স্থায়ী বন্ধ: চরম অনিশ্চয়তায় ১৮০০ শ্রমিক ‎গাজীপুরে ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক-১ গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা ঢাকাসহ ছয় জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত গাজীপুরে গার্মেন্টস কারখানার সামনে ককটেল বিস্ফোরণ, শ্রমিকদের মাঝে আতঙ্ক আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ঢাকাজুড়ে ১৮ হাজার পুলিশ মোতায়েন মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা পুলিশের সামনেই যুবলীগের মিছিল, পুলিশকে ‘মেরে ফেলার’ হুমকি!

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের গোপন বৈঠক থেকে ৫ জন আটক, উদ্ধার সাড়ে ১০ লাখ টাকা

মোঃ ইব্রাহীম খলিল,গাজীপুর প্রতিনিধি: / ১২৭ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

মোঃ ইব্রাহীম খলিল,গাজীপুর প্রতিনিধি:

‎গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পূর্ব থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের গোপন বৈঠক থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ ১০ লাখ ৫৪ হাজার ৪০৫ টাকা এবং বিভিন্ন ব্র্যান্ডের পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

‎পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত এক আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার একটি আভিযানিক দল রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরের শাহ মাখদুম রোডে অবস্থিত ক্যাফে দরবার রেস্টুরেন্টের নিচে CRUSH STATION নামের একটি রেস্টুরেন্টে অভিযান চালায়। সেখানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিলেন বলে পুলিশের দাবি। মঙ্গলবার (২৩ জুন ২০২৬) রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে অভিযান পরিচালনা করে পাঁচজনকে আটক করা হয়।

‎আটককৃতরা হলেন— কামরুজ্জামান খান (৫১), তবিবুর রহমান তুহিন (৩৮), হুমায়ুন কবির খান (৪৮), আশরাফুল আলম ওরফে আশরাফ মৃধা (৫৭) এবং সাদমান সাকিব খান (২৬)।

‎পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধার করা অর্থ গাজীপুর মহানগরের বিভিন্ন স্থানে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে বিতরণের জন্য সংগ্রহ করা হয়েছিল। তবে বিষয়টি এখনও তদন্তাধীন রয়েছে।

‎এ ঘটনায় গাছা থানায় সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর ৮/৯(৩)/১০/১১/১২ ধারায় মামলা নং-৪৪, তারিখ ২৩ জুন ২০২৬ দায়ের করা হয়েছে। আটককৃতদের আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd