• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

‎গাজীপুরে ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক-১

মোঃ ইব্রাহীম খলিল,গাজীপুর প্রতিনিধি : / ৪৬ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

মোঃ ইব্রাহীম খলিল,গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক (অবৈধ)  বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

‎পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (২২ জুন)  বিকেল ৩টা ৪০ মিনিটে । এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। গাজীপুর মহানগর গোয়েন্দা উত্তর বিভাগে কর্মরত এসআই (নিঃ) মো. কামরুল  হাসান ও এএসআই (নিঃ) মো. আলামিন হোসেন গোপন সংবাদের ভিত্তিতে মহানগরের বাসন থানার নাওজোড় এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন  জিং হং গার্মেন্টসের মূল ফটকের সামনে ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানকালে আশরাফুল ইসলাম (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক (অবৈধ) মূল্য ১ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে ইয়াবাগুলো আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

‎উল্লেখ্য গাজীপুর  মহানগর গোয়েন্দা উত্তর বিভাগের  উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) অশোক কুমার পাল, পিপিএম এর দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

‎আটক আশরাফুল ইসলামের পিতার নাম মো. আব্দুল হামিদ মুকুল এবং মাতার নাম মোছা. জরিনা বেগম। তার স্থায়ী ঠিকানা শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার কলেজ রোড এলাকায়। বর্তমানে তিনি গাজীপুর মহানগরের বাসন থানার দিঘীরচালা এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।

‎এবিষয়ে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) অশোক কুমার পাল, পিপিএম বলেন গতকাল বিকেলে ৪০০ পিস ইয়াবাসহ আশরাফুল নামের একজন কে আটক করা হয়, বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd