• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
টঙ্গী পশ্চিমে বিশেষ অভিযানে অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার বাসনে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪ গাজীপুর জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার পূবাইলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মা-মেয়ের মৃত্যু পিচ্চি রাজা পলায়ন: পাঁচ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গাজীপুরে আদালত থেকে হাজিরা দিয়ে কারাগারে ফেরার পথে পুলিশকে ফাঁকি দিয়ে আসামী পলায়ন পূবাইল কলের বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মোঃ কাদির হোসেন ও সম্পাদক মোসলেম উদ্দিন নির্বাচিত । বাসন তৈয়জউদ্দিন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি তানভীর সিরাজ গাজীপুরে অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

পুলিশের সামনেই যুবলীগের মিছিল, পুলিশকে ‘মেরে ফেলার’ হুমকি!

নিজস্ব প্রতিবেদক : / ১০৬ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

​

গাজীপুরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই যুবলীগের নেতা-কর্মীদের এক বিশাল মিছিল ও শোডাউনের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের উপস্থিতিতেই এক যুবলীগ নেতা প্রকাশ্য পুলিশকে উদ্দেশ্য করে ‘মেরে ফেলা’ ‘ হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর পুরো জেলা জুড়ে তীব্র সমালোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, ২১ জুন দুপুরে গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবলীগের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি যখন প্রধান সড়ক প্রদক্ষিণ করছিল, তখন সেখানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে একদল পুলিশ মোতায়েন ছিল।
​প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলের একপর্যায়ে যুবলীগ নেতা পুলিশের দিকে আঙুল উঁচিয়ে অত্যন্ত উগ্র ও উসকানিমূলক বক্তব্য দিতে শুরু করেন। তিনি পুলিশকে উদ্দেশ্য করে বলেন, “আমাদের দিকে চোখ তুলে তাকালে হাত কেটে নেওয়া হবে ও হত্যার হুমকি প্রদান করে ​পুলিশের ভূমিকা ও নীরবতা
​সবচেয়ে আশ্চর্যজনক বিষয় ছিল, যখন এই প্রকাশ্য হুমকি দেওয়া হচ্ছিল, তখন সামনে উপস্থিত পুলিশ সদস্যদের নীরব ভূমিকা পালন করতে দেখা যায়। কোনো কোনো প্রত্যক্ষদর্শী অভিযোগ করেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার পরিবর্তে পুলিশ সেখান থেকে কিছুটা পিছিয়ে যায়, যা সাধারণ মানুষের মনে চরম ক্ষোভ ও নিরাপত্তার অভাব তৈরি করেছে।
​
​এই বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “ভিডিওটি আমাদের নজরে এসেছে। আইন নিজের হাতে তুলে নেওয়া বা রাষ্ট্রীয় বাহিনীকে হুমকি দেওয়ার অধিকার কারও নেই। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
​গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কামরুল হাসান সরকার রাসেল এর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
​প্রকাশ্য দিবালোকে পুলিশের সামনে এই ধরনের হুমকির পর গাজীপুরের সাধারণ ব্যবসায়ী ও নাগরিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, রাজনৈতিক প্রশ্রয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এভাবে হুঁশিয়ারি দেওয়া হলে তা ভবিষ্যতে আরও বড় ধরনের সংঘাত ও বিশৃঙ্খলার জন্ম দেবে।


More News Of This Category
bdit.com.bd