• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে গড়ে উঠা টর্চার সেল নিয়ে এমপির গুরুতর অভিযোগ! গাজীপুর চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি মনোনীত হওয়ায় এম পি  মজিবুর রহমানকে বাসন থানা বিএনপির শুভেচ্ছা গাজীপুর শ্রীপুরে ৪৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার মহররমের চাঁদ দেখা গেছে, জানা গেল পবিত্র আশুরার তারিখ প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, পদ হারালেন ছাত্রদল নেতা এক লাখ ইয়াবা হাতিয়ে বাহককে ছেড়ে দেন ওসি রাজধানীর বাস টার্মিনাল সরাতে প্রধানমন্ত্রীর নির্দেশ গাজীপুরের আমবাগ এলাকায় অবৈধ অনুমোদনহীন কারখানায় হুইল পাউডার ও ভীম সাবান তৈরি সন্ধান মেলেছে। টঙ্গীতে ১০ হাজার পিস ইয়াবা ও নগদ ৫৮ লাখ টাকাসহ গ্রেফতার ২ তিন ফৌজদারি মামলায় মমতাজের জামিন

বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান

ডেস্ক রিপোর্ট / ৩৮ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান

   ১৩ জুন ২০২৬, ০৯:২০ এ.এম.

জাইমা রহমান। ছবি-সংগৃহীত

 

 

বাংলাদেশ বার কাউন্সিলের অধীন অধস্তন আদালতে আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

শুক্রবার (১২ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্টোরিতে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।

জাইমা রহমান লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে ছোট একটি ব্যক্তিগত সাফল্যের কথা শেয়ার করতে চাই। আমার দেশে আইন প্র্যাকটিসের জন্য আজ বাংলাদেশ বার কাউন্সিলের প্রথম ধাপ এমসিকিউ পরীক্ষায় অংশ নিই। আল্লাহর রহমতে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।’

জানা গেছে, এবারের পরীক্ষায় জাইমা রহমান বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন।

এর আগে শুক্রবার সকালে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন রাতেই বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে মোট ৯ হাজার ২০১ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

চলতি বছরের এ পরীক্ষায় আবেদন করেছিলেন ৩৭ হাজার ৮০ পরীক্ষার্থী।

এদিকে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষা তিন ধাপে অনুষ্ঠিত হয়। প্রথমে এমসিকিউ, এরপর লিখিত এবং সর্বশেষ মৌখিক পরীক্ষায় অংশ নিতে হয়। তিন ধাপেই উত্তীর্ণ প্রার্থীরা আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার সুযোগ পান।


More News Of This Category
bdit.com.bd