• রবিবার, ৩১ মে ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস ঈদযাত্রায় ১০ দিনে পদ্মা সেতুতে রেকর্ড ৬১ কোটি টাকা টোল আদায় রাতে বাংলাদেশের আকাশে দেখা যাবে বিরল চাঁদ ‘ব্লু মুন’ নাফ নদে ইয়াবা ছিনতাই, গোলাগুলি জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী দুঃসাহসের পেছনে কারা, তদন্তে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরের কাশিমপুরে ঈদ আনন্দ উদযাপন করতে গিয়ে নদীতে পরে নিখোঁজ একজন। চাঁদা না দেওয়ায় বাড়ি দখলের হুমকি সাবেক স্বেচ্ছাসেবক দল নেতার তামাক ও নিকোটিনের ক্ষতি থেকে নতুন প্রজন্মকে রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান – ড. ইশরাক আহমদ সিদ্দিকী

রাতে বাংলাদেশের আকাশে দেখা যাবে বিরল চাঁদ ‘ব্লু মুন’

ডেস্ক রিপোর্ট / ২০ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

ডেস্ক রিপোর্ট

 

 

বাংলাদেশের আকাশে এক বিরল পূর্ণিমা বা ব্লু মুন দেখা যাবে আজ রোববার (৩১ মে)।  যা নিয়ে আকাশপ্রেমীরা উচ্ছ্বসিত।

আজ রাতের আকাশে এই ব্লু মুন পূর্ব আকাশে উদিত হবে।  তবে সাধারণ পূর্ণিমার চাঁদের তুলনায় এটিকে আকাশের কিছুটা নিচের দিকে বা দিগন্তের কাছাকাছি অবস্থানে দেখা যাবে।

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, রাতের আকাশে চাঁদটি মূলত কনস্টেলেশন ভার্গোর ঠিক ডান পাশে অবস্থান করবে।

১ মে ছিল পূর্ণিমা।  একই মাসের মধ্যে এটি দ্বিতীয় পূর্ণিমা হওয়ায় জ্যোতির্বিজ্ঞানের ভাষায় একে ব্লু মুন বলা হচ্ছে।  এই বিরল ঘটনার কারণে এ বছর ১২টি পূর্ণিমার পরিবর্তে ১৩টি পূর্ণিমা দেখা যাবে।

ব্লু মুন বা নীল চাঁদ নামের সঙ্গে রঙের কোনো সম্পর্ক নেই, এটি মূলত একটি সময়ের হিসাব।

সাধারণত পৃথিবীর নিজ অক্ষের ওপর একবার ঘূর্ণনের ওপর ভিত্তি করে একটি দিন এবং সূর্যের চারপাশে পৃথিবীর একবার প্রদক্ষিণের ওপর ভিত্তি করে একটি বছর গণণা করা হয়।

অন্যদিকে, পৃথিবীর চারপাশে চাঁদের ঘূর্ণনের সঙ্গে যুক্ত থাকে একটি মাসের হিসাব। সাধারণ নিয়ম অনুযায়ী প্রতি মাসে একটি পূর্ণিমা হয়ে থাকে।

কোন মাসের পূর্নিমাকে কি বলা হয়ঃ

ঋতুভিত্তিক পরিবর্তনের সঙ্গে মিল রেখে বিভিন্ন মাসের পূর্ণিমার ঐতিহ্যগত নামকরণ করা হয়।  ফেব্রুয়ারির পূর্ণিমাকে বলা হয় স্নো মুন।  জুনের পূর্ণিমাকে স্ট্রবেরি মুন।  ডিসেম্বরের পূর্ণিমাকে কোল্ড মুন।  তবে চাঁদের ১২টি পূর্ণাঙ্গ চক্র বা লুনার সাইকেল আমাদের সাধারণ ক্যালেন্ডার বছরের চেয়ে প্রায় ১১ দিন কম হয়।  এ সময়ের পার্থক্যের কারণে কয়েক বছর পরপর ক্যালেন্ডারে একটি অতিরিক্ত পূর্ণিমা যুক্ত হয়ে যায়, যার ফলে একই মাসের মধ্যে দুবার পূর্ণিমার দেখা মেলে।


More News Of This Category
bdit.com.bd