• বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

ছয় দিনে যমুনা সেতুতে টোল আদায় ছাড়াল ২০ কোটি

সিরাজগঞ্জ প্রতিনিধি    / ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

সিরাজগঞ্জ প্রতিনিধি   

 

ঈদে ঘরে ফেরা মানুষের চাপে গত ছয় দিনে যমুনা সেতুতে ২ লাখ ৬২ হাজারেরও বেশি যানবাহন চলাচল করেছে। এই ছয় দিনে টোল আদায় হয়েছে ২০ কোটি টাকারও বেশি।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্র জানায়, গত ২২ মে থেকে ২৭ মে রাত ১২টা পর্যন্ত যমুনা সেতুতে যানবাহন চলাচল করেছে ২ লাখ ৬২ হাজার ৯০৮টি। এর মধ্যে পূর্ব টোলপ্লাজায় (উত্তরবঙ্গগামী) ১ লাখ ৫৯ হাজার ২৪৩টি ও পশ্চিম টোলপ্লাজায় (ঢাকামুখী লেন) ১ লাখ ৩ হাজার ৬৬৫টি যানবাহন চলাচল করেছে।

মোট টোল আদায় হয়েছে ২০ কোটি ৩৪ লাখ ৪৭ হাজার ১০০ টাকা। এর মধ্যে পূর্ব টোলপ্লাজায় ১১ কোটি ৩০ লাখ ২৮ হাজার ৯০০ টাকা ও পশ্চিম টোলপ্লাজায় আদায় হয়েছে ৯ কোটি ৪ লাখ ১৮ হাজার ২০০ টাকা।

সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২২ মে ৩৪ হাজার ৯৬৬টি যানবাহন চলাচল করেছে বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৪০০ টাকা। ২৩ মে ৩২ হাজার ৬৪৯টি যানবাহনে টোল আদায় হয়েছে ২ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা, ২৪ মে ৩৯ হাজার ৯১৯টি যানবাহনে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৫ লাখ ১৫ হাজার ৬৫০ টাকা, ২৫ মে ৫৩ হাজার ২৪৬টি যানবাহন চলেছে বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৭৭ লাখ ৫৮ হাজার ২০০ টাকা, ২৬ মে ৫৬ হাজার ২৩৯টি যানবাহনে টোল আদায় হয়েছে ৩ কোটি ৭৫ লাখ ৯৮ হাজার ৬০০ টাকা এবং ২৭ মে ৪৫ হাজার ৮৮৯ টি যানবাহন চলাচলের বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৪ লাখ ৭১ হাজার ৩৫০ টাকা।

যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী (রক্ষণাবেক্ষণ ও পরিচালন) সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, পবিত্র ঈদুল ফিতরে ঘরে ফেরা মানুষের চাপে সেতুর ওপর দিয়ে স্বাভাবিকের তুলনায় দুই থেকে চার গুণ যানবাহন চলাচল করেছে। ছয় দিন ধরেই মহাসড়কে গাড়ির চাপ ছিল। বুধবার বিকেল থেকে মহাসড়ক ফাঁকা হতে থাকে।

তিনি বলেন, অতিরিক্ত গাড়ির চাপ সামলাতে টোল প্লাজায় নিয়মিত ১৪টি বুথের সঙ্গে অতিরিক্ত চারটি বুথ স্থাপন করা হয়েছিল।


More News Of This Category
bdit.com.bd