• সোমবার, ২৫ মে ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল হতে পারে আজ

নিজস্ব প্রতিবেদক : / ২৭ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক   

 

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় ডিএনএ টেস্ট সম্পন্ন হয়েছে।  গতকাল শনিবার তদন্তকারী কর্মকর্তার কাছে ডিএনএ রিপোর্ট হস্তান্তর করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রোববার (২৪ মে) আদালতে এ মামলার চার্জশিট দাখিল করা হতে পারে।  শনিবার মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিবেদনটি হাতে পেলে চার্জশিট দাখিল করা সম্ভব হবে।  আশা করছি, আজ আদালতে চার্জশিট জমা দিতে পারব।

গত ১৯ মে পল্লবী থানার মিল্লাত ক্যাম্পসংলগ্ন একটি বাসায় পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। পরদিন ২০ মে শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা দায়ের করেন। মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আসামি করা হয়। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

এরপর গত ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামি সোহেল রানার জবানবন্দি রেকর্ড করেন। তিনি ঘটনার দায় স্বীকার করেন এবং জানান, ঘটনার আগে তিনি ইয়াবা সেবন করেছিলেন।


More News Of This Category
bdit.com.bd