• শনিবার, ২৩ মে ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

টঙ্গীর দুই বস্তিতে পুলিশি অভিযানে আটক ১৪, মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : / ৩২ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : 

টঙ্গীতে দুই বস্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে পুলিশ। এসময় বিভিন্ন ধরনের মাদক ও মাদকের সরঞ্জাম উদ্ধার করা হয়।

তবে অভিযানের খবর আগেই টের পেয়ে মাদক কারবারি ও মাদকসেবীদের অনেকেই পালিয়ে যায়।
বৃহস্পতিবার (২১ মে) রাতে এরশাদনগর ও হাজী মাজার বস্তিতে এ অভিযান চালানো হয়।পুলিশ জানায়, মাদকবিরোধী ধারাবাহিক বিশেষ অভিযানে কৌশলগতভাবে কয়েকদিন বিরতি দিয়ে আজ হঠাৎ অভিযান পরিচালনা করা হয়। প্রথমে এরশাদনগর বস্তিতে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়।

এরপর হাজী মাজার বস্তিতে অভিযান করে ৫ জনকে আটক করা হয়। এসময় উভয় বস্তি থেকে মাদক ও মাদকের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
একটি গোপন সূত্র জানায়, মাদক অভিযানের খবর আগেই পৌঁছে যাওয়ায় মাদক কারবারি ও মাদকসেবীরা পালিয়ে যায়। ফলে পুলিশ ১৪ জনকে আটক করলেও বড় ধরনের কোনো মাদক কারবারি আটক হয়নি।
এ বিষয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে নেতৃত্ব দেওয়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার মো. বেলায়েত হোসেন (ক্রাইম অ্যান্ড অপস) গাজীপুর বার্তা  কে বলেন, দুই বস্তিতে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করা হয়েছে। মাদকবিরোধী এ বিশেষ অভিযান চলমান থাকবে।

 

 


More News Of This Category
bdit.com.bd