• শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম
দুই সপ্তাহে এলো ১৪ তেলবাহী জাহাজ, জুনে আসবে ১৬টি মালিকের সম্পত্তি বিক্রি করে ডার্ড গ্রুপ ও সিজন্স ড্রেসেস লিঃ এর শ্রমিকদের অবশিষ্ট সকল পাওনাদি পরিশোধের দাবিতে সংবাদ সম্মেলন তারেক রহমানের আস্থার বৃত্তে এক মার্জিত মুখ আতিকুর রহমান রুমন ডিএনসিসি কোভিড হাসপাতালে হঠাৎ পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর বাসন থানায় অভিযোগ বিয়ের প্রলোভনে সম্পর্ক, নির্যাতন ও জোরপূর্বক অসামাজিক কাজে বাধ্য করার অভিযোগ গাজীপুরের আমবাগ এলাকায় অবৈধ অনুমোদনহীন কারখানায় হুইল পাউডার ও ভীম সাবান তৈরি সন্ধান মেলেছে। ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১২ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রী ২২ বছর পর চাঁদপুর যাচ্ছেন কাল মধ্যরাতে রণক্ষেত্র গাজীপুর দুই মাসের মধ্যে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’

মালিকের সম্পত্তি বিক্রি করে ডার্ড গ্রুপ ও সিজন্স ড্রেসেস লিঃ এর শ্রমিকদের অবশিষ্ট সকল পাওনাদি পরিশোধের দাবিতে সংবাদ সম্মেলন

সাজজাকুল ইসলাম রাজ্জাক / ১৪ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

সাজজাকুল ইসলাম রাজ্জাক

 

১৫ মে ২০২৬ ইং তারিখে বিকাল ৩.০০ ঘটিকায় জাতীয় প্রেস ক্লাব এ গাজীপুরে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ডার্ড গ্রুপ ও সিজন্স ড্রেসেস লিঃ কারখানার শ্রমিকদের অবশিষ্ট সকল বকেয়া পাওনা পরিশোধ, মালিকের সম্পত্তি বিক্রয়ের মাধ্যমে শ্রমিকদের প্রাপ্য নিশ্চিতকরণ এবং কারখানা পুনরায় চালুর দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী শ্রমিকদের পাশাপাশি বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডার্ড গ্রুপের শ্রমিক মোঃ ইউসুফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক শফিউল আলম, গাজীপুর জেলা সভাপতি মোঃ মিজানুর রহমান, শ্রমিকনেতা দেলোয়ার হোসেন, কবির হোসেন হাওলাদার, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সৌমিত্র কুমার দাস এবং এনামুল হক। এছাড়াও বক্তব্য রাখেন ডার্ড গ্রুপের শ্রমিক সুবিমল ঘোষ এবং সিজন্স ড্রেসেস লিঃ কারখানার শ্রমিক মনির হোসেন। তারা শ্রমিকদের পাওনা পরিশোধে দ্রুত সরকারের কার্যকর পদক্ষেপ কামনা করেন। বক্তারা বলেন, ডার্ড গ্রুপ ও সিজন্স ড্রেসেস লিঃ কারখানাগুলো দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে এবং মালিক পলাতক থাকায় হাজারো শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন। শ্রমিকদের কয়েক মাসের বেতন, প্রভিডেন্ট ফান্ড, সার্ভিস বেনিফিট, অর্জিত ছুটির টাকাসহ বিভিন্ন পাওনা এখনও পরিশোধ করা হয়নি। বক্তারা জানান, শুধুমাত্র সিজন্স ড্রেসেস লিমিটেডের শ্রমিকদেরই প্রায় ২৩ কোটি টাকার পাওনা বকেয়া রয়েছে।
তারা জানান, ২০২৩ সালের ২৮ নভেম্বর শ্রমিক, মালিকপক্ষ ও প্রশাসনের মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তিতে শ্রম আইনে নির্ধারিত পূর্ণ সুবিধার পরিবর্তে মাত্র ৫০ শতাংশ সুবিধা প্রদানের কথা থাকলেও আজ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। বক্তারা অভিযোগ করেন, শ্রমিকদের পাওনা পরিশোধের উদ্দেশ্যে সরকার থেকে প্রায় ১৩ কোটি টাকা ঋণ নেওয়া হলেও তা সঠিকভাবে শ্রমিকদের মধ্যে বিতরণ করা হয়নি। বিভিন্ন আন্দোলনের মাধ্যমে আনুমানিক ১১ কোটি টাকা বিতরণ করা হলেও এখনও বিপুল পরিমাণ পাওনা বকেয়া রয়েছে। তারা আরও বলেন, কারখানার ভিতরে প্রায় ২০০ কোটি টাকার বিক্রয়যোগ্য মালামাল ও যন্ত্রপাতি মজুদ থাকা সত্ত্বেও সরকার তা বিক্রয়ের মাধ্যমে শ্রমিকদের পাওনা পরিশোধে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। দীর্ঘদিন অবহেলায় এসব মালামাল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, মালিকের বিরুদ্ধে শ্রম আদালতে ৩০০-এর অধিক গ্রেফতারি পরোয়ানা জারি থাকলেও প্রশাসনের পক্ষ থেকে তা কার্যকর করার কোনো দৃশ্যমান উদ্যোগ দেখা যায়নি। একই সঙ্গে মালিকপক্ষ ধারাবাহিকভাবে মহামান্য হাইকোর্টে রিট দায়ের করে শ্রম আদালতে চলমান মামলার কার্যক্রম স্থগিত রাখছেন, যার ফলে শ্রমিকদের ন্যায়বিচার ও আইনগত পাওনা প্রাপ্তি দীর্ঘসূত্রতায় পড়ছে। বক্তারা জানান, মালিকপক্ষ শ্রমিকদের পাওনা পরিশোধ সংক্রান্ত সরকারি কার্যক্রম স্থগিত চেয়ে মহামান্য হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করেছে। অপরদিকে ক্ষতিগ্রস্ত শ্রমিকরা রিট পিটিশনের বিরুদ্ধে পক্ষভুক্ত হয়ে আদালতে তাদের ন্যায্য অধিকার ও পাওনার বিষয় তুলে ধরেছেন। শ্রমিক নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, মহামান্য হাইকোর্ট শ্রমিকদের স্বার্থ ও ন্যায়বিচারের বিষয় বিবেচনায় নিয়ে যথাযথ সিদ্ধান্ত প্রদান করবেন। সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে মালিকের সম্পত্তি ও কারখানার মালামাল বিক্রয়ের মাধ্যমে ডার্ড গ্রুপ ও সিজন্স ড্রেসেস লিঃ এর শ্রমিকদের অবশিষ্ট সকল বকেয়া পাওনা পরিশোধ, গ্রেফতারি পরোয়ানা কার্যকর এবং সরকারের পক্ষ থেকে প্রশাসক নিয়োগ করে কারখানা পুনরায় চালুর জোর দাবি জানানো হয়। শ্রমিক নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন ও কর্মসূচি ঘোষণা করা হবে।


More News Of This Category
bdit.com.bd