• বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

টঙ্গী থেকে নিখোঁজ তিন শিশু বরিশাল থেকে উদ্ধার

গাজীপুর প্রতিনিধি / ৫১ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

গাজীপুর প্রতিনিধি 

 

 

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকার সাতাইশ ব্যাংকপাড়া থেকে নিখোঁজ হওয়া তিন শিশুকে বরিশাল থেকে উদ্ধার করেছে টঙ্গী পশ্চিম থানার একটি চৌকস আভিযানিক দল।

পুলিশ সূত্রে জানা যায়, গত ০৯ মে ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৪টা ২৫ মিনিটের দিকে টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ ব্যাংকপাড়া এলাকা থেকে মিতু আক্তার (১২), ইমাম মাহদী (৫) ও কাইফা (১২) নামের তিন শিশু নিখোঁজ হয়। পরে তাদের অভিভাবকরা টঙ্গী পশ্চিম থানায় এসে সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজের ঘটনায় গুরুত্ব দিয়ে টঙ্গী পশ্চিম থানার একটি আভিযানিক টিম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় শিশুদের উদ্ধারে অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন সূত্রের সহায়তায় অভিযান পরিচালনা করে আজ ১১ মে ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৬টার দিকে বরিশাল জেলার কাজিরহাট থানাধীন হেশাম উদ্দিন বাজার এলাকায় মিতুর দাদার বাড়ি থেকে তিন শিশুকেই উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত শিশুদের নিরাপদে নিজ হেফাজতে নিয়ে টঙ্গী পশ্চিম থানার আভিযানিক দলটি তাদেরসহ থানায় সুষ্ঠুভাবে ফিরে এসেছে।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ জানায়, ঘটনাটির প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য জানতে পূর্ণাঙ্গ তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


More News Of This Category
bdit.com.bd