• রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
তুরাগে ৭ লাশ’ গুজবে তোলপাড়, সহায়তা চাইল পুলিশ তীব্র গরমে গাজীপুরে রেকর্ড লোডশেডিং: অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্পোৎপাদন তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পাগলা মসজিদের দানবাক্সে মিলল প্রায় ১৬ কোটি টাকা ‎গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানের বদলি আদেশ পুনর্বিবেচনার দাবি গাজীপুরে এখন মানুষ রাতে ও নিরাপদ বোধ করেনা’—ড. হাফিজুর ‎গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় দুই কর্মীসহ ১০ জন গ্রেপ্তার পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক, মাঠে থাকবে বডি-ওর্ন ক্যামেরা পাটগ্রামে বউ- শাশুড়ি মেলা অনুষ্ঠিত কর্মস্থলেই নারী শ্রমিকের মৃত্যুর অভিযোগে গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের বিক্ষোভ

জুলাই জাদুঘরের সামনে আওয়ামী লীগের মিছিল

ডেস্ক রিপোর্ট / ৫৯ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

ডেস্ক রিপোর্ট

 

 

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের (গণভবন) সামনের সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঝটিকা মিছিল করেছে।  এ সময় মো. খোকন কাজী (৪০) নামে এক যুবলীগ সদস্যকে একটি ব্যানারসহ গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (৮ মে) দুপুর আড়াইটার দিকে গণভবন ক্রসিং মোড় থেকে ইকবাল রোডের দিকে ২০-২৫ জনের একটি ঝটিকা মিছিল বের হয়।  খবর পেয়ে মোহাম্মদপুর থানার দায়িত্বরত টহল টিমের ইনচার্জ এসআই রাজু আহমেদ ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালান।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, পুলিশের ধাওয়ায় মিছিলকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।  বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।  এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


More News Of This Category
bdit.com.bd