• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম
কারামুক্ত অভিনেতা সিদ্দিকুর রহমান আ. লীগ আমলের ডিবি-ডিএমপি কর্মকর্তাদের সম্পদ অনুসন্ধানে হাইকোর্টে রিট মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, শটগান ছিনিয়ে নিল দুর্বৃত্তরা মে দিবস উপলক্ষে গাজীপুর জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ঢাকাসহ ১৭ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টি, নদীবন্দরে সতর্ক সংকেত টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংসদে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর নয়াপল্টনে প্রধানমন্ত্রীর প্রথম জনসভা কাল দুই মামলায় আইভীকে জামিন দিল হাইকোর্ট

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, শটগান ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি : / ১৫ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের বন্দরে মাদকবিরোধী টহল অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশের একটি দল। এ সময় ছিনতাইকারীরা পুলিশের একটি শটগান ছিনিয়ে নিয়ে গেলেও কয়েক ঘণ্টার মধ্যেই পরিত্যক্ত অবস্থায় সেটি উদ্ধার করা হয়।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মধ্যরাতে বন্দর উপজেলার রুস্তমপুর চৌধুরীপাড়া এলাকায়।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, নিয়মিত মাদকবিরোধী টহলের অংশ হিসেবে রাতে ওই এলাকায় অভিযান চালাচ্ছিল পুলিশ। এ সময় হঠাৎ ৫-৬ জনের একটি সশস্ত্র ছিনতাইকারী দল অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা চালায়। হামলায় পুলিশ সদস্যদের মারধর করে একটি শটগান ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনায় এক পুলিশ সদস্য আহত হন এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন বলেন, পুলিশের ওপর হামলার পর অস্ত্রটি নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে পুলিশি তৎপরতা বাড়ালে তারা ঘটনাস্থলের পাশেই অস্ত্রটি ফেলে রেখে যায়। সকালে আমরা পরিত্যক্ত অবস্থায় শটগানটি উদ্ধার করতে সক্ষম হয়েছি।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, ছিনতাই হওয়া অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।


More News Of This Category
bdit.com.bd