• সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
তুরাগে ৭ লাশ’ গুজবে তোলপাড়, সহায়তা চাইল পুলিশ তীব্র গরমে গাজীপুরে রেকর্ড লোডশেডিং: অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্পোৎপাদন তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পাগলা মসজিদের দানবাক্সে মিলল প্রায় ১৬ কোটি টাকা ‎গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানের বদলি আদেশ পুনর্বিবেচনার দাবি গাজীপুরে এখন মানুষ রাতে ও নিরাপদ বোধ করেনা’—ড. হাফিজুর ‎গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় দুই কর্মীসহ ১০ জন গ্রেপ্তার পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক, মাঠে থাকবে বডি-ওর্ন ক্যামেরা পাটগ্রামে বউ- শাশুড়ি মেলা অনুষ্ঠিত কর্মস্থলেই নারী শ্রমিকের মৃত্যুর অভিযোগে গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের বিক্ষোভ

টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার

রাব্বি হোসেন (রবিন) / ১১৫ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

রাব্বি হোসেন (রবিন)

 

গাজীপুরের টঙ্গীতে নিজ ঘর থেকে ছেলের এবং রেললাইন এলাকা থেকে বাবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) সকাল ৬টার দিকে টঙ্গীর বনমালা এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন সোহেল হোসেন (৫২) ও তার ছেলে সাকিব হোসেন (১৮)। সাকিব রাজধানীর উত্তরা এলাকার একটি বেসরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পুলিশ জানায়, শনিবার রাতের কোনো এক সময় সাকিবের মুখে কাপড় গুঁজে দিয়ে তার হাতের রগ কেটে শ্বাসরোধে হত্যা করা হয়। অন্যদিকে, তার বাবা সোহেল হোসেনের মরদেহ টঙ্গীর বনমালা রেললাইনের পাশে পাওয়া যায়। ঘটনার খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ আরও জানায়, সোহেল হোসেন একসময় সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় কর্মরত ছিলেন। কয়েক বছর আগে তার স্ত্রী মারা যাওয়ার পর দুই ছেলেকে নিয়ে তিনি বসবাস করছিলেন। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় নিহতের বড় ছেলে সোহান হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। তিনি পাশের কক্ষে ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


More News Of This Category
bdit.com.bd