• সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
‎গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস: দালালের গলায় সাংবাদিকতার কার্ড, আলোচনার ঝড় তুরাগে ৭ লাশ’ গুজবে তোলপাড়, সহায়তা চাইল পুলিশ তীব্র গরমে গাজীপুরে রেকর্ড লোডশেডিং: অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্পোৎপাদন তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পাগলা মসজিদের দানবাক্সে মিলল প্রায় ১৬ কোটি টাকা ‎গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানের বদলি আদেশ পুনর্বিবেচনার দাবি গাজীপুরে এখন মানুষ রাতে ও নিরাপদ বোধ করেনা’—ড. হাফিজুর ‎গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় দুই কর্মীসহ ১০ জন গ্রেপ্তার পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক, মাঠে থাকবে বডি-ওর্ন ক্যামেরা পাটগ্রামে বউ- শাশুড়ি মেলা অনুষ্ঠিত

মামুন খালেদকে ছাত্র-জনতা হত্যার মামলায় গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

ডেক্স রিপোর্ট / ৯১ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

 

 

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা চালিয়ে দেলোয়োর (৪০) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে মিরপুর মডেল থানায় দায়ের হওয়া ২০২৪ সালের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাকে ঢাকার চিঢ মেট্রোপলিটন ম্যাজিস্টেট আদালতে তোলা হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে ৭ দিনের রিমান্ডে চেয়ে তাকে আদালতে পাঠানো হয়। বুধবার (২৫ মার্চ) ভীর রাতে রাজধানীর ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয়।

তার বিরুদ্ধে ২০২৪ সালের ১৭ জুলাই বিকাল ৩টা ২০ মিনিটে পল্লবীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আন্দোলনরত নিরস্ত্র ছাত্র-জনতার ওপর হামলা চালিয়ে দেলোয়ার নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ আনা হয়েছে। এই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়েছে।

সূত্র জানায়, শেখ মামুন খালেদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছিল। এর মধ্যে ডিজিএফআইকে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার অভিযোগ, এক-এগারোর সময় তার বিতর্কিত ভূমিকা এবং জলসিঁড়ি আবাসন-সংক্রান্ত অনিয়মের বিষয়গুলো রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে গত বছরের মে মাসে শেখ মামুন খালেদ ও তার স্ত্রী নিগার সুলতানার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। ওই সময় দুদক তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও সম্পদ-সংক্রান্ত অভিযোগের বিষয়ে অনুসন্ধানের কথা জানিয়েছিল।

ডিবির কর্মকর্তারা জানিয়েছেন, শেখ মামুন খালেদকে আটকের পর তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


More News Of This Category
bdit.com.bd