• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম
সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিক্রি নিয়ে সরকারের নতুন নির্দেশনা খাল খনন কর্মসূচি‌ ১৬ মার্চ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী যুদ্ধ থেকে পেছানোর পথ খুঁজছেন ট্রাম্প সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে তা বিন্দুমাত্র পরিবর্তন হবে না সরকারি ৮ কর্মকর্তা এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন গাজীপুরে বি,আই,ডি,সি বাজার ব্যবসায়ী মালিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গাজীপুর সিটিতে ৪২ কোটি টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন ১৩,১৪ ও ১৫নং ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী জুলেখা আক্তার। জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি

সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে তা বিন্দুমাত্র পরিবর্তন হবে না

ডেক্স রিপোর্ট / ১৬০ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

ডেক্স রিপোর্ট :

প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি কখনও পরিবর্তন হবে না বলে জানিয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর কড়াইল বস্তিসংলগ্ন বনানীর টিঅ্যান্ডটি মাঠে অনুষ্ঠানে তিনি বলেন, “সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বিন্দুমাত্র পরিবর্তন হবে না। মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে কিছুটা দেরি হতে পারে, তাই সবাইকে ধৈর্য রাখার আহ্বান জানাই।” তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা হয়েছে। এক মাসের কম সময়ের মধ্যে সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে।  প্রধানমন্ত্রী উল্লেখ করেন, দেশের অর্ধেক জনসংখ্যা নারী। নারীদের মূল্যায়ন এবং ক্ষমতায়ন না হলে দেশ এগোতে পারবে না। তাই ফ্যামিলি কার্ড প্রকল্প হাতে নেওয়া হয়েছে নারীদের স্বাবলম্বী ও অর্থনৈতিকভাবে সক্ষম করার উদ্দেশ্যে। তারেক রহমান বলেন, “আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক দিন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দীর্ঘদিন ধরে পরিকল্পনা করেছি, আজ তা কার্যকর হচ্ছে।” তিনি জানান, দেশের ১৪টি জেলার ৩৭,৫৬৭ জনকে প্রথম পর্যায়ে ফ্যামিলি কার্ড প্রদান করা হচ্ছে। কড়াইল, ৭তলা ও ভাষানটেকের ১৫,০০০ নারী আজই কার্ড পাচ্ছেন। আগামী পাঁচ বছরে দেশের ৪ কোটি পরিবারের নারী প্রধানদের প্রত্যেকের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, আগামী মাসের মধ্যেই কৃষক কার্ডও বিতরণ করা হবে।


More News Of This Category
bdit.com.bd