• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম
১৩,১৪ ও ১৫নং ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী জুলেখা আক্তার। জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি আজও মধ্যপ্রাচ্যের ৩৩টি ফ্লাইট বাতিল ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার বাংলাদেশ বিল্ডিং কন্সট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশনের (কেন্দ্রীয় কমিটি) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‘চলেন যুদ্ধে যাই’, বাড়ির দরজা খুলে বললেন প্রধানমন্ত্রী নারীর অংশগ্রহণ ছাড়া জাতীয় অগ্রগতি অসম্ভব: রাষ্ট্রপতি নাসীরুদ্দীনের বিরুদ্ধে মির্জা আব্বাসের মামলার আবেদন সোহরাওয়ার্দী হাসপাতালে র‍্যাবের দালালবিরোধী বিশেষ অভিযান গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণ

জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি

ডেক্স রিপোর্ট / ৩৭ Time View
Update : সোমবার, ৯ মার্চ, ২০২৬

 

 

সরকার জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করা এবং বাজারে কৃত্রিম সংকট রোধের জন্য সারা দেশে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দিয়েছে। সোমবার (৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেট পরিবীক্ষণ শাখা থেকে দেশের সব জেলা প্রশাসককে এই নির্দেশনা পাঠানো হয়েছে । মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব নাহিদা আক্তার তানিয়া স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে, “জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি না হওয়ার নিশ্চয়তা দিতে এই উদ্যোগ নেওয়া হলো।” চিঠিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, অবৈধ তেলের মজুদ তৈরি বন্ধ করা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি রোধ করা এবং খোলা বাজারে তেল পাচার ও বিক্রির ওপর কড়া নজরদারি চালানো। এজন্য নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো  হয়েছে। বর্তমান পরিস্থিতিতে তেলের যথাযথ ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার জন্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিপিসি ও সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সমন্বয়ে কেন্দ্রীয় ও আঞ্চলিক মনিটরিং ও কন্ট্রোল সেল গঠন করা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd