• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম
ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার বাংলাদেশ বিল্ডিং কন্সট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশনের (কেন্দ্রীয় কমিটি) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‘চলেন যুদ্ধে যাই’, বাড়ির দরজা খুলে বললেন প্রধানমন্ত্রী নারীর অংশগ্রহণ ছাড়া জাতীয় অগ্রগতি অসম্ভব: রাষ্ট্রপতি নাসীরুদ্দীনের বিরুদ্ধে মির্জা আব্বাসের মামলার আবেদন সোহরাওয়ার্দী হাসপাতালে র‍্যাবের দালালবিরোধী বিশেষ অভিযান গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণ গাজীপুর মহানগরের গাছা থানাধীন দক্ষিন খাইলকুর ৩৮ নং ওয়ার্ড থেকে একাধিক মামলার ২ আসামী গ্রেফতার গাজীপুরে যুবদল নেতার উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া রমজান উপলক্ষে জাহাজী শ্রমিক ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল

গাজীপুর মহানগরের গাছা থানাধীন দক্ষিন খাইলকুর ৩৮ নং ওয়ার্ড থেকে একাধিক মামলার ২ আসামী গ্রেফতার

বিশেষ প্রতিনিধি / ১০৭ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬

বিশেষ প্রতিনিধি :

 

শনিবার ৭ মার্চ ২০২৬ইং গাজীপুর মহানগরের গাছা থানাধীন দক্ষিন খাইলকুর ৩৮ নং ওয়ার্ড থেকে একাধিক মামলার আসামী চিহ্নিত দুই মাদক কারবারিকে ৪০ পিছ ইয়াবাসহ আটক করেছে গাছা থানা পুলিশ। গ্রেপ্তারকৃত হলেন,১) মোঃ গোলাম মোস্তফা (৬০), পিতা মৃত- জয়নাল আবেদীন, মাতা- ফুল মেহের, গ্রাম- উত্তরখাইলকুর, থানা- গাছা, জেলা- গাজীপুর মহানগর। ২) মোঃ উজ্জল মিয়া (৩২), পিতা- মোঃ সমর উদ্দিন, মাতা- মোসাম্মৎ মঞ্জুরা বেগম, গ্রাম-রামপুর পশ্চিমপাড়া, থানা- নকলা, জেলা- শেরপুর, বর্তমান ঠিকানা- হাজী মার্কেট নুর আলম ম্যানেজার এর বাড়ির ভাড়াটিয়া,থানা- গাছা, গাজীপুর মহানগর। উল্লেখিত ধৃত আসামি গোলাম মোস্তফার বিরুদ্ধে অত্র থানায় তিনটি মাদক মামলা এবং অপর আসামী উজ্জল মিয়া এর বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে। উল্লেখিত আসামিদ্বয় অত্র এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। একাধিকবার অভিযান পরিচালনা করেও তাদেরকে ধরা সম্ভব হয়নি। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে উপ-পুলিশ পরিদর্শক নিরস্র মোঃ দেলোয়ার হোসেন ও সঙ্গীয় সহকারী উপ-পুলিশ পরিদর্শক রেজাউল করিম,উপ-সহকারী পুলিশ পরিদর্শক জাহিদুল হক ও সঙ্গীত চৌকস টিমের সহযোগিতায় বিকালে সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ মো: ওয়াহিদুজ্জামান এর দিকনির্দেশনায় বিকাল ৪ ঘটিকার সময় ৪০ পিস ইয়াবা সহ গাছা রোডের মাথা হইতে আসামিদ্বয়দের গ্রেফতার করা হয়। মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


More News Of This Category
bdit.com.bd