• রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে দৈনিক বাংলাদেশ সমাচারের ক্রাইম রিপোর্টারের উপর সন্ত্রাসী হামলা দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী গাজীপুর কাউলতিয়া ইউনিয়ন-এ অবৈধ মাটি কাটায় ফসলি জমি ও নদী হুমকির মুখে কালিয়াকৈর উপজেলা পৌর বিএনপির নেতা সাইজুদ্দিন আহমেদ: নির্যাতন পেরিয়ে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার জাহাজী শ্রমিক নেতা গোলাম কিবরিয়া মিয়াজীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংগঠনের তীব্র প্রতিবাদ ওয়ার্ড সংসদ ও চার নির্মাণের আধুনিক বাংলাদেশের স্বপ্ন দেখছেন, আতিকুল ইসলাম দেশের মাদক নির্মূলে আইজিপি কে নির্দেশ-প্রধানমন্ত্রী। গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী গাজীপুর টঙ্গী‌তে পরিত্যক্ত আ’লী‌গ অফিসে ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলন জুলাই হত্যাকাণ্ডের বিচার ও অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

গাজীপুরে দৈনিক বাংলাদেশ সমাচারের ক্রাইম রিপোর্টারের উপর সন্ত্রাসী হামলা

সাব্বির হোসেন / ১১৪ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

সাব্বির হোসেন :

গাজীপুরে জমি জবর দখলের তথ্য সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন বাংলাদেশ সমাচারের সাংবাদিক মনজুর আলম সরকার । , গাজীপুর মহানগরীর ১৪ নং ওয়ার্ডের বাসন এলাকায় জমি জবর দখলকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিক জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার গাজীপুর জেলা ক্রাইম রিপোর্টার ও বাসন মেট্রো থানা প্রেসক্লাব গাজীপুর মহানগরের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনজুর আলম সরকার সন্ত্রাসী হামলার শিকার হোন । সন্ত্রাসী হামলার ঘটনায় এলাকার ভয়ংকর মাদক সম্রাট মোঃ শামীম এবং তার সহযোগী মোঃ দেলোয়ার ও মোঃ হামিদ-এর বিরুদ্ধে বাসন মেট্রো থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী সাংবাদিক ।
অভিযোগ সূত্রে জানা যায়, সাংবাদিক মনজুর আলম সরকারের শ্বশুর বাড়ির জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল কুখ্যাত মাদক সম্রাট শামীম, দেলোয়ার ও হামিদের সাথে । অভিযোগে বলা হয়, অভিযুক্তরা স্থানীয়ভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং কুখ্যাত সন্ত্রাস শামীম এর নিকট অবৈধ আগ্নেয়াস্ত্র থাকায় পূর্বেও বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করে আসছিল, স্থানীয় সূত্র মোতাবেক জানাযায়, এই মোঃ শামীমের বিরুদ্ধে গাজীপুর আদালতে একাধিক মাদক মামলা চলমান রয়েছে এবং কক্সবাজার টেকনাফে আগ্নেয়াস্ত্র ও মাদক সহ আটক হয়েছিল। বর্তমানে সেই মামলায় সে জামিনে রয়েছে । অপরদিকে দেলোয়ার হোসেন বাসন মহল্লার কুখ্যাত ইয়াবা মাদক সেবি বলে জানা গেছে। সাংবাদিক মনজুর সরকারের উপর আরেক হামলাকারী মোহাম্মদ হামিদ ভূমি সংক্রান্ত জালিয়াত হিসেবে খ্যাতি রয়েছে। ভুক্তভোগী সাংবাদিকের দাবি, গত ২৭ ফেব্রুয়ারি শুক্রবার সকাল আনুমানিক ১০টার দিকে তিনি তার শ্বশুরবাড়ির স্ত্রীর নামে থাকা জমির সীমানা পিলার তুলে ফেলার ঘটনা জানতে পারেন।
তিনি সরেজমিনে উপস্থিত হয়ে তথ্য সংগ্রহ করতে গেলে অভিযুক্তরা তাকে বাঁধা দেয় এবং একপর্যায়ে অতর্কিতভাবে তার উপর সঙ্গবদ্ধভাবে ন্যাক্কারজনক হামলা চালায়। এতে সাংবাদিক মনজুর আলম সরকার গুরুতর আহত হন স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরবর্তী সময়ে তিনি বাসন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে বাসন থানা সূত্র জানায়, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয় এলাকাবাসী ও সাংবাদিক মহল ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


More News Of This Category
bdit.com.bd