• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে শ্রমিকদের সাথে মিশে  নাশকতা ও বিশৃঙ্খলার অভিযোগে ছাত্রলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ও এম এস কর্মসূচি চালু, কেজি ৩০ টাকায় চাল গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৭ গাজীপুরে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট গাজীপুরের কারাগারে কয়েদির পেটে মিলল অর্ধশতাধিক গ্যাস লাইটার, নেইল কাটার ও স্ক্রু গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান কাজী ছাইয়েদুল আলম বাবুল আইইউটি উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবাগত জিএমপি কমিশনার আশিক সাঈদ গাজীপুরে ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ৬

গাজীপুরে তিন দিন ব্যাপী লালন উৎসব

রাজু হাসান - স্টাফ রিপোর্টার: / ১৮৮০ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

 রাজু হাসান – স্টাফ রিপোর্টার:

 

 

এই আত্মদর্শনের বাণী যাঁর সাধনার মূলসুর, সেই মহাসাধক লালন সাঁইজির মানবতাবাদী দর্শন ও অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশের ২য় বৃহত্তম লালন স্মরণোৎসব ২০২৬ আগামী ৩০ ও ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি গাজীপুরের লোহাগাছিয়া এলাকায় অবস্থিত ফকির খালেক সাঁইজির আখড়াবাড়ি সাধুর বাজারে  অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিন দিনব্যাপী এ আয়োজন এ বছর ১৪ বছরে পদার্পণ করল। লালন সাঁইজি ধর্ম, বর্ণ ও জাতিভেদের ঊর্ধ্বে উঠে মানুষকে মানুষ হিসেবে জানার সাধনা শিখিয়েছেন। তাঁর দেহতত্ত্ব, আত্মতত্ত্ব ও মানবপ্রেমের দর্শন আজও বাংলার মাটিতে সাধু-বাউলের জীবনচর্চায় জীবন্ত। সেই চেতনার ধারাবাহিকতায় ফকির খালেক সাঁইজির আখড়াবাড়ি দীর্ঘদিন ধরে লালনপন্থি সাধকদের এক গুরুত্বপূর্ণ সাধনাক্ষেত্র হিসেবে পরিচিত। এখানেই লালনের ভাব ও সাধনার সুরে সুর মিলিয়ে চলে আত্মশুদ্ধির নিরব অনুশীলন। এবারের স্মরণোৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধু-বাউল, লালনভক্ত ও সংস্কৃতিপ্রেমী মানুষ একত্রিত হবেন এই আখড়ার পবিত্র প্রাঙ্গণে। উৎসবে লালনসংগীত পরিবেশন করবেন সুমি লালন ব্যান্ড, রিঙ্কু, শিমুল হাসান,এলিজা পুতুল, সাইদুল ইসলাম সজল, ঐক্যজিৎ এবং আরো অনেক গুণী শিল্পী । তাঁদের কণ্ঠে উচ্চারিত লালনের গান আত্মঅনুসন্ধান ও মানবমুক্তির বার্তাই বহন করবে। আয়োজকের ভাষ্য, এই স্মরণোৎসব কোনো বিনোদনমুখী আয়োজন নয়; এটি লালন সাঁইজির আদর্শে মানুষ গড়ার এক চলমান সাধনা। ফকির খালেক সাঁইজির আখড়াবাড়িকে কেন্দ্র করে এই সাধনার ধারা আগামী দিনেও মানবিক ও আধ্যাত্মিক চেতনার আলো ছড়িয়ে দেবে—এমন প্রত্যাশাই সবার।


More News Of This Category
bdit.com.bd