• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস আটক, মুচলেকায় মুক্ত লংমার্চ নিয়ে জিএমপির ফেসবুক পোস্ট, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

এনসিপি নেতাকে লক্ষ্য করে গুলি, মোটরসাইকেল ছিনতাই

রাব্বি হোসেন (রবিন) / ২৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

রাব্বি হোসেন (রবিন)

 

গাজীপুরের বাসন থানার যোগীতলা এলাকায় হাবিব চৌধুরী নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক সদস্যকে লক্ষ্য করে গুলি চালিয়ে তার মোটরসাইকেল ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাসন থানার যোগীতলার দক্ষিণ পাড়া বাইতুন নূর জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। হাবিব চৌধুরী নারায়ণগঞ্জে সোনারগাঁ উপজেলার ব্রাহ্মণ বাউগা গ্রামের ফকিক চানের ছেলে। তিনি বাসন থানার মোগরখাল (৭১ গলি) এলাকায় বসবাস করেন এবং গাজীপুর মহানগর এনসিপির সদস্য ও বাসন থানা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রার্থী বলে জানা গেছে। হাবিব চৌধুরী বলেন, নিজের ব্যবহৃত মোটরসাইকেলটি বিক্রির জন্য আমি ফেসবুকে একটি বিজ্ঞাপন দেই। ওই মোটরসাইকেল কেনার কথা বলে দুই ব্যক্তি আমার সঙ্গে দেখা করতে আসে। পরে তাদের একজন মোটরসাইকেল চালিয়ে দেখছিল। অন্যজন কাগজপত্র দেখছিল। কিছুক্ষণ পর ওই ব্যক্তিরা একত্রিত হয়ে মোটরসাইকেলে উঠে পড়ে। একপর্যায়ে একজন আমাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরপর দুটি গুলি ছোড়া হয়। ভাগ্যক্রমে গুলি আমার গায়ে লাগেনি। এরপর তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন, ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।


More News Of This Category
bdit.com.bd