• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম
টঙ্গী পশ্চিমে বিশেষ অভিযানে অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার বাসনে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪ গাজীপুর জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার পূবাইলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মা-মেয়ের মৃত্যু পিচ্চি রাজা পলায়ন: পাঁচ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গাজীপুরে আদালত থেকে হাজিরা দিয়ে কারাগারে ফেরার পথে পুলিশকে ফাঁকি দিয়ে আসামী পলায়ন পূবাইল কলের বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মোঃ কাদির হোসেন ও সম্পাদক মোসলেম উদ্দিন নির্বাচিত । বাসন তৈয়জউদ্দিন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি তানভীর সিরাজ গাজীপুরে অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

জয়পুরহাট চিনিকলের সামনে থেকে বিএনপি প্রার্থী জনসংযোগ

আহসান হাবীব আরমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ / ২০৪ Time View
Update : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

আহসান হাবীব আরমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

 

আজ (বৃহস্পতিবার) সকালে জয়পুরহাট চিনিকলের সামনে সকল মৃত্যু ব্যক্তি আত্নার মাগফেরাত কামনা করে মোনাজাতের মাধ্যমে জয়পুরহাট-পাঁচবিবি-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ রানা প্রধানের নির্বাচনী প্রচারণা, ও জনসংযোগ শুরু করেন । জয়পুরহাট চিনিকলের প্রধান ফটকের সামনে সকাল ৮টায় চিনিকল বিএনপির উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। চিনিকল শ্রমিক দলের সভাপতি ও জেলা শ্রমিক দলের সহ-সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ধানের শীষ প্রতীকের প্রার্থী মাসুদ রানা প্রধান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, জেলা বিএনপি নেতা আলী হাসান মুক্তা, কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, শ্রমিক দলের সভাপতি বাবুল করিম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আকতার, সাধারণ সম্পাদক জায়েদ হোসেন, চিনিকল শ্রমিক ইউনিয়র সাবেক সভাপতি জহুরুল হক সওদাগরসহ বিএনপি সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। এবং ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান। শ্রমিক-কর্মচারীদের উদ্দেশে মাসুদ রানা প্রধান বলেন, আগামীতে এমপি নির্বাচিত হলে রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলোকে লাভজনক ও আধুনিকায়নের জন্য বিশেষ ভুমিকা গ্রহণ করবেন।
পাশাপাশি বেকার তরুণদের চাকরি সৃষ্টি, জয়পুরহাটে মেডিকেল কলেজ স্থাপন, শিক্ষা-স্বাস্থ্য উন্নয়ন, জয়পুরহাটে পাইপ লাইন দিয়ে গ্যাস স্থাপন, অবকাঠামো সম্প্রসারণ এবং সন্ত্রাস–মাদকমুক্ত আধুনিক জয়পুরহাট গড়তে পরিকল্পিত কর্মসূচি বাস্তবায়নের আশ্বাস দেন তিনি। তিনি আসন্ন জাতীয় নির্বাচনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

 


More News Of This Category
bdit.com.bd