• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম
রাজধানীতে অপরাধ দমনে কঠোর অভিযানের প্রস্তুতি, আলোচনায় ‘ক্লিন হার্ট’ শ্রীপুরে অপহৃত তরুণ উদ্ধার, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় গ্রেপ্তার ৩ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল অবৈধভাবে গ্যাস সরবরাহ: দুই ফিলিং স্টেশনকে ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে চাঁদা দাবির অভিযোগে কোনাবাড়ীতে এক যুবক গ্রেপ্তার টঙ্গী পশ্চিমে বিশেষ অভিযানে অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার বাসনে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪ গাজীপুর জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার পূবাইলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

ধামইরহাটে ইটভাটা বন্ধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

মোঃ মোকছেদুল ইসলাম,স্টাফ রিপোর্টার (নওগাঁ) / ১৩৩ Time View
Update : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

মোঃ মোকছেদুল ইসলাম,স্টাফ রিপোর্টার (নওগাঁ)

 

নওগাঁর ধামইরহাটে ইটভাটা বন্ধের প্রতিবাদে ইটভাটা মালিক ও শ্রমিকদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ধামইরহাট উপজেলা চত্বরের সামনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে ইটভাটা মালিক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, প্রশাসনের সিদ্ধান্তে হঠাৎ করে ইটভাটা বন্ধ করে দেওয়ায় হাজারো শ্রমিক বেকার হয়ে পড়ছে। তারা অবিলম্বে ইটভাটা চালু করে শ্রমজীবী মানুষের জীবিকা রক্ষার দাবি জানান।
এসময় বক্তব্য রাখেন, ১নং ধামইরহাট ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও ভাটা মালিক সমিতির সভাপতি দেওয়ান ওয়াজেদ আলী কবির, ভাটা মালিক সমিতির সহ সভাপতি ও উপজেলা যুবদলের দুইবারের সাবেক আহ্বায়ক রুহুল আমিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক ও ভাটা সমিতির সাধারণ সম্পাদক আখরাজুল ইসলাম চৌধুরীসহ আরো অনেকে, এসময় বক্তারা বলেন, “ইটভাটা বন্ধের এই সিদ্ধান্ত অমানবিক। এতে শুধু মালিকরা নয়, হাজারো শ্রমিক পরিবার অনিশ্চয়তার মুখে পড়বে। সরকারের প্রতি আমাদের আহ্বান, বিষয়টি পুনর্বিবেচনা করে ভাটাগুলো চালু করার অনুমতি দিন।”বক্তারা আরও বলেন, ইটভাটাগুলোর পরিবেশগত দিক ঠিক রেখে বৈধভাবে পরিচালনার জন্য প্রশাসনের সহযোগিতা প্রয়োজন, যাতে পরিবেশ ও জীবিকা—দুইই সুরক্ষিত থাকে।মানববন্ধন শেষে প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।


More News Of This Category
bdit.com.bd