• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম
পূবাইলে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র অন্তরালে মাদক বিক্রি, গ্রেফতার ৪ কালিয়াকৈরে সাংবাদিককে গালিগালাজ ও হত্যার হুমকির অভিযোগ তিন দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে মাসুদ রানার প্রত্যাশা আওয়ামী দোসরদের গ্রেপ্তারে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাসনে বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার ধানমণ্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩ কোনাবাড়ীতে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু, দুই বছরের সন্তান রেখে গেলেন মা পূবাইলে ফাতিমা রাণী প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

গাজীপুরে পূবাইল থানার ওসি আমিরুল ইসলাম প্রত্যাহার

গাজীপুর প্রতিনিধি / ২১৪ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

গাজীপুর প্রতিনিধি :

 

গাজীপুর মহানগরীর পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার জাহিদ হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে পূবাইল থানা থেকে প্রত্যাহার করে জিএমপি লাইনে সংযুক্ত করা হয়েছে। এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমানের একটি বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করে আলোচনায় আসেন এই পুলিশ কর্মকর্তা। সেই মন্তব্যে তিনি লিখেছিলেন, “বাংলাদেশে জামায়াতে ইসলামী স্বাধীনতা বিরোধী শক্তি, তারা এ দেশে রাজনীতি করতে পারবে কি না—এর জন্য গণভোটের প্রয়োজন আছে।” ওই মন্তব্য ভাইরাল হলে পূবাইল থানা জামায়াতে ইসলামী নায়েবে আমীর অ্যাডভোকেট মোহাম্মদ শামীম হোসেন মৃধা ২০ অক্টোবর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর বিষয়টি দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে জিএমপি কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত শেষে মঙ্গলবারই ওসি আমিরুল ইসলামকে প্রত্যাহারের নির্দেশ জারি করা হয়।


More News Of This Category
bdit.com.bd