• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে আদালত থেকে হাজিরা দিয়ে কারাগারে ফেরার পথে পুলিশকে ফাঁকি দিয়ে আসামী পলায়ন পূবাইল কলের বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মোঃ কাদির হোসেন ও সম্পাদক মোসলেম উদ্দিন নির্বাচিত । বাসন তৈয়জউদ্দিন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি তানভীর সিরাজ গাজীপুরে অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার পূবাইলে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র অন্তরালে মাদক বিক্রি, গ্রেফতার ৪ কালিয়াকৈরে সাংবাদিককে গালিগালাজ ও হত্যার হুমকির অভিযোগ তিন দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে মাসুদ রানার প্রত্যাশা আওয়ামী দোসরদের গ্রেপ্তারে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাসনে বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার ধানমণ্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩

ফতেপুর ইউনিয়নে বিএনপি’র নতুন অফিস উদ্বোধন

মোঃ রাসেল আহমেদ, নেত্রকোনা প্রতিনিধি / ৩৩৪ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ রাসেল আহমেদ, নেত্রকোনা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) – মদন উপজেলা শাখার ৮ নং ফতেপুর ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো বিএনপি’র নতুন অফিস। এই ফতেপুর ইউনিয়নই ভাটি বাংলার সিংহপুরুষ, মদন–মোহনগঞ্জ–কালিয়াজুরীর মানুষের হৃদয়ের স্পন্দন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জননেতা লুৎফর জামান বাবর সাহেবের মাতৃভূমি (নানার বাড়ি)। ত্যাগী কর্মীদের স্বীকৃতি দীর্ঘ ১৭ বছর ধরে অবিচার, নির্যাতন ও কারাভোগের শিকার হওয়া ত্যাগী কর্মীরা আজকের এই অফিস উদ্বোধনের মাধ্যমে তাদের সংগ্রাম ও অবদানের যথাযথ মূল্যায়ন পেলেন। বক্তারা একমত হয়ে জানান, বিএনপির প্রকৃত শক্তি হচ্ছে সেই কর্মীবৃন্দ যারা প্রতিকূল সময়েও দল ছেড়ে যাননি। বক্তাদের বক্তব্যে উঠে আসে— বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার দল; এ দলে অবহেলিত কর্মীদের অবদান যথাযথভাবে মূল্যায়িত হবে। নির্যাতিত ও কারাভোগী কর্মীরাই বিএনপির প্রাণশক্তি; তারা বিদ্রোহী নয়, বরং দলের ভরসার স্তম্ভ। নব্য বিএনপি যোগদানকারী ও হাইব্রিড কর্মীদের বিভ্রান্তি ও ষড়যন্ত্র প্রতিহত করে আসল ত্যাগী কর্মীরাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে। আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থী ও প্রতীককে বিজয়ী করার জন্য সকলে মাঠে থেকে নির্বাচনী প্রচারণা পরিচালনা করবে। উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— মদন উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল মিয়া, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, বিএনপি নেতা এজাজ তালুকদার চন্দন, আলী হায়দার তালুকদার, বিএনপি’র সিনিয়র ও প্রবীণ নেতা গোলাম মোস্তফা তালুকদার, জাহাঙ্গীর মেম্বার, নিজাম উদ্দিন মেম্বার, কাউসার তালুকদার, দিলীপ মিয়া, আসাদ খান মিল্কি ও উজ্জল মিয়া, ছাত্রদলের নেতৃবৃন্দসহ অসংখ্য দলীয় নেতাকর্মী। অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাতের মাধ্যমে শুরু হয়। পরে সকল নেতাকর্মী ও জনসভায় আগত কর্মীদেরকে বিরিয়ানি পরিবেশন করা হয়। এছাড়াও স্থানীয় গণমাধ্যম কর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সব বক্তার বক্তব্যে একই সুর ধ্বনিত হয়েছে—ঐক্যবদ্ধ থেকে বিএনপিকে শক্তিশালী করা, আসন্ন জাতীয় নির্বাচনে মাঠে থেকে জনগণের ভোটাধিকার আদায়ে কাজ করা এবং ত্যাগী কর্মীদের মর্যাদা ফিরিয়ে আনা।


More News Of This Category
bdit.com.bd