• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম
কর্মস্থলেই নারী শ্রমিকের মৃত্যুর অভিযোগে গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের বিক্ষোভ ‎গাজীপুরে ডিবি পুলিশের অভিযানে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ গাজীপুর গাছায় বিদেশি মদ ও ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের গোপন বৈঠক থেকে ৫ জন আটক, উদ্ধার সাড়ে ১০ লাখ টাকা গাজীপুরে হঠাৎ ২ কারখানা স্থায়ী বন্ধ: চরম অনিশ্চয়তায় ১৮০০ শ্রমিক ‎গাজীপুরে ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক-১ গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা ঢাকাসহ ছয় জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত গাজীপুরে গার্মেন্টস কারখানার সামনে ককটেল বিস্ফোরণ, শ্রমিকদের মাঝে আতঙ্ক

জয়পুরহাটের চিত্র শিল্পী মাহবুব আলম ও তার ভাই মারুফ হাসান এর বিরুদ্ধে মায়ের বৈধ জমি আত্মসাৎ এর অভিযোগ

আহসান হাবীব আরমান, জয়পুরহাট প্রতিনিধি: ০৬ আগস্ট ২০২৫ / ৩০৯ Time View
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

আহসান হাবীব আরমান, জয়পুরহাট প্রতিনিধি: ০৬ আগস্ট ২০২৫

জয়পুরহাটের চিত্র শিল্পী মাহবুব আলম ও তার ভাই মারুফ হাসান এর বিরুদ্ধে মায়ের বৈধ জমি আত্মসাৎ, নির্যাতন ও নানা রকম হুমকি ও নিরাপত্তা চেয়ে অভিযোগ এনেছেন মা মেহেরুন নেছা।জয়পুরহাট প্রেসক্লাবে শনিবার বেলা ১১টায় সংবাদ সম্মেলনে দুই ছেলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের লিখিত অভিযোগ পাঠ করেন সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের মরহুম আবুল কাশেমের স্ত্রী ভুক্তভুগী মেহেরুন নেছা। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার তিন ছেলে চিত্র শিল্পী মাহবুব আলম (বর্তমান ঠিকানা- মৌনা বিনা, বঙ্গবন্ধু রোড, জয়পুরহাট), মারুফ হোসেন (বর্তমান ঠিকানা- রিনা মেটালিক, পাঁচবিবি রোড, জয়পুরহাট), মাসুদ রানা ও এক মেয়ে রিনা পারভীন। আমার স্বামী মৃত্যুর পূর্বে ভবিষতের কথা চিন্তা করে ও মেয়ে রিনাকে পিতার অছিয়ত হিসেবে আমাকে গত ২৪/০৭/২০১১ তারিখে ৩২ শতাংশ জমি হেবা রেজিষ্ট্রেরী দলিল মুলে লিখে দেন। ক্রমিক নং- ৫০৭৬, বহি নং- ০১, দলিল নং-৫০৪৮। উক্ত সম্পত্তি পরবর্তীতে আমার নামে অনলাইন খারিজ করা হয় যার ডিসিআর নং- DCR25384702408007, খতিয়ান-৭০৩, হোল্ডিং নম্বর- ১৮৪, জমির দাগ নং- ১৩৯২ ও ১৩৯৪। সেই জমি জোর পূর্বক দুই ছেলে চিত্র শিল্পী মাহবুব আলম ও মারুফ হোসেন দখল করে আসছে। ওই জমি চাইতে গেলে মা মেহেরুন নেছা, মেঝো ছেলে মাসুদ রানা, বৌমা খুরশিদা বেগম ও নাতনি মুন্নি ও তার জামাই ফজলে রাব্বিসহ তাদের উপর মিথ্যা মামলা, নির্যাতন, হত্যার হুমকি দেওয়ার অভিযোগ করেন তিনি। তিনি আরো বলেন, যে কোন সময় তাদেরকে হত্যা সহ বড় রকমের ক্ষতি সাধন করতে পারে। বাড়িও ঠিকমত থাকতেও পারছিনা, চরম আতঙ্কের মধ্যে নিরাপত্তায় হীনতায় ভুগছি আমিসহ আমার মেঝো ছেলের পরিবার। এ অবস্থায় তার বৈধ জমি উদ্ধার করার সহযোগীতা, নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট সহ ও গণমাধ্যমের নিকট সহযোগীতা চান মা মেহেরুন নেছা।


More News Of This Category
bdit.com.bd