• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুর গাছায় বিদেশি মদ ও ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের গোপন বৈঠক থেকে ৫ জন আটক, উদ্ধার সাড়ে ১০ লাখ টাকা গাজীপুরে হঠাৎ ২ কারখানা স্থায়ী বন্ধ: চরম অনিশ্চয়তায় ১৮০০ শ্রমিক ‎গাজীপুরে ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক-১ গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা ঢাকাসহ ছয় জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত গাজীপুরে গার্মেন্টস কারখানার সামনে ককটেল বিস্ফোরণ, শ্রমিকদের মাঝে আতঙ্ক আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ঢাকাজুড়ে ১৮ হাজার পুলিশ মোতায়েন মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

নওগাঁর নজিপুর পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন

মোকছেদুল ইসলাম,স্টাফ রিপোর্টার (নওগাঁ) / ২১৪ Time View
Update : রবিবার, ২০ জুলাই, ২০২৫

মোকছেদুল ইসলাম,স্টাফ রিপোর্টার (নওগাঁ)

নওগাঁর নজিপুর পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রত্যক্ষ ভোটে মামুন হোসেনকে সভাপতি ও মো. বায়েজীদ রায়হান শাহিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া এজেড মিজান ও মাসুম আলী যৌথভাবে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। দীর্ঘ ১১ বছর পর রোববার (২০ জুলাই) ৯ টি ওয়ার্ডের কাউন্সিলররা সকাল থেকে বিকেল ৩ টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে তাদের নির্বাচিত করেন। দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০১৪ সালে নজিপুর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয়েছিল। এরপর কোনো সম্মেলন করতে পারেনি দলটি। এদিন বিকেলে ৫টার দিকে পৌরসভার পাবলিক ফুটবল মাঠে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু । প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক শেখ রেজাউল ইসলাম রেজু। পৌর বিএনপির আহ্বায়ক ওয়াজেদ আলীর সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিউল আজম ভিপি রানা, সদস্য মাসুদ হাসান তুহিনসহ প্রমুখ।


More News Of This Category
bdit.com.bd