• রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম
তুরাগে ৭ লাশ’ গুজবে তোলপাড়, সহায়তা চাইল পুলিশ তীব্র গরমে গাজীপুরে রেকর্ড লোডশেডিং: অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্পোৎপাদন তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পাগলা মসজিদের দানবাক্সে মিলল প্রায় ১৬ কোটি টাকা ‎গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানের বদলি আদেশ পুনর্বিবেচনার দাবি গাজীপুরে এখন মানুষ রাতে ও নিরাপদ বোধ করেনা’—ড. হাফিজুর ‎গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় দুই কর্মীসহ ১০ জন গ্রেপ্তার পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক, মাঠে থাকবে বডি-ওর্ন ক্যামেরা পাটগ্রামে বউ- শাশুড়ি মেলা অনুষ্ঠিত কর্মস্থলেই নারী শ্রমিকের মৃত্যুর অভিযোগে গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের বিক্ষোভ

১০,০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

রাজু আহমেদ স্টাফ রিপোর্টার / ২১০ Time View
Update : সোমবার, ৫ মে, ২০২৫

রাজু আহমেদ স্টাফ রিপোর্টার :

রাজধানীর মালিবাগ এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-তেজগাঁও বিভাগ। গ্রেফতারকৃতের নাম- মো. মনির হোসেন (৪০)। রবিবার (০৪ মে ২০২৫ খ্রি.) রাত ০৯:৪৫ ঘটিকায় তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান পরিচালনা করে মনিরকে গ্রেফতার করে ডিবির একটি চৌকস দল। ডিবি-তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, রবিবার রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবির একটি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে এক ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবাসহ ঘটনাস্থলে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ০৯:৪৫ ঘটিকায় তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মালিবাগ মোড়ে অভিযান পরিচালনা করে মনির নামের উক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃত মনিরের হেফাজত হতে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃত মনির পেশাদার মাদক কারবারি। সে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে রাজধানীর মালিবাগসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। সে উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


More News Of This Category
bdit.com.bd