• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে মিতালী সেবা ডক্টর চেম্বারকে ২১ হাজার টাকা জরিমানা নবনিযুক্ত গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে বিএনপির ফুলেল শুভেচ্ছা গাজীপুরে বিকাশের টাকা ডাকাতি: বিদেশি পিস্তলসহ ছাত্রলীগ নেতা ইমরান ও সহযোগী গ্রেপ্তার গাজীপুরে ‘বগা রিপনের’ বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী গাজীপুরে পল্লী বিদ্যুৎ অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ, পুড়ল কাঠের স্তূপ গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ছয় আসামিকে গ্রেপ্তার গাজীপুরে পেট্রোলসহ আওয়ামী লীগের নেতা ও সহযোগী আটক, প্রাইভেটকার জব্দ হাইকোর্টে জামিন, কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন সিফাত আবদুল্লাহ গাজীপুরে পোশাক শ্রমিক-পুলিশের সংঘর্ষ, গাড়িতে আগুন

ময়মনসিংহে দুই বেকারিকে ৫ লাখ টাকা জরিমানা

Reporter Name / ৪৩৯ Time View
Update : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩

মোঃ সাবিউদ্দিন: ময়মনসিংহ নগরীর মাসকান্দায় বিসিক শিল্প এলাকায় অভিযান চালিয়ে দুই বেকারিকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বুধবার (২৩ আগস্ট) বিকালে বিসিক শিল্প এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান। তিনি জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির কারণে রয়েল বেকারিকে তিন লাখ ও রুমা বেকারিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। ৩০ দিনের মধ্যে প্রতিষ্ঠান দুটিকে খাবার তৈরিতে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা ও শ্রমিকদের স্বাস্থ্য সনদ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা না মানলে প্রতিষ্ঠানকে সিলগালা করে দেওয়া হবে। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মির্জা শাহরান হোসাইন, মনিটর কর্মকর্তা ইমরান হোসেন মোল্লাসহ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


More News Of This Category

bdit.com.bd