• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে মাদক ব্যবসায়ীদের ছাড় দিতে এসআই জাহিদুলের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ ছিনতাইকারী আটকের পর ২০ হাজার টাকা ঘুষ নিয়ে মামলা না দেওয়ার অভিযোগ এসআই জাহিদুলের বিরুদ্ধে গাজীপুরে কেক কাটা, দোয়া, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বর্ষপূর্তি উদযাপন অভিযোগের পর অভিযোগ, তবুও কেন নীরবতা? গাছা থানা এলাকায় ছিনতাই-মাদক নিয়ে প্রশ্নের মুখে প্রশাসন গাজীপুরে ৪ হাজার ৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার কালিয়াকৈরে শ্রমিকদের সাথে মিশে  নাশকতা ও বিশৃঙ্খলার অভিযোগে ছাত্রলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ও এম এস কর্মসূচি চালু, কেজি ৩০ টাকায় চাল গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৭ গাজীপুরে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

গাজীপুরে ৪ হাজার ৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : / ১৪২ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে গাছা থানা পুলিশ।

পুলিশের দেওয়া প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটের দিকে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. আশিক সাঈদের নির্দেশনায় গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় গাছা থানাধীন কলমেশ্বর এলাকার আকাশ মার্কেট সংলগ্ন ফরমান আলীর বাড়ির চতুর্থ তলার একটি ভাড়া বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আলী হোসেন ওরফে রজব (৪৪) এবং তাঁর স্ত্রী সাবিনা বেগম (৩৮)। তাঁদের স্থায়ী বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার খাজুরিয়া এলাকায়। তাঁরা গাজীপুর মহানগরীর গাছা থানার কলমেশ্বর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের হেফাজত থেকে ৪ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। প্রাথমিকভাবে পুলিশের দাবি, তাঁরা দীর্ঘদিন ধরে গাজীপুর মহানগর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে গাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


More News Of This Category
bdit.com.bd