• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলীর দায়িত্ব পেলেন সুদীপ বসাক গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫ গাজীপুরে তরুণী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার, ঘটনার এক মাস পর কুষ্টিয়া থেকে আটক গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার, চাপাতি ও চাকু উদ্ধার পূবাইলে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় সি.কে (ছোট কয়ের) ভয়েস জয়ী গাজীপুরে সাংবাদিকদের ওপর  হামলা ইয়াবা ব্যবসায়ীকে ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা, আহত ২ গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান, অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ১১ গাজীপুরের টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

গাজীপুর প্রতিনিধি / ১১৪ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

গাজীপুর প্রতিনিধি:

 

গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার সফিপুরে অবস্থিত প্রতিষ্ঠানটির হারবাল সেকশন-সংলগ্ন আইএনএম ডিভিশনে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের সদস্যদের প্রচেষ্টায় বিকেল সাড়ে ৫টার দিকে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে কারখানার একটি ভবনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কার্যক্রম শুরু করেন।

অন্যদিকে, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের এক্সিকিউটিভ অ্যাডমিন আব্দুস সামাদ আজাদ জানান, প্রতিষ্ঠানের আইএনএম ডিভিশনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় বিকেল সাড়ে ৫টার দিকে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে।

তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা-ও তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

আগুন পুরোপুরি নির্বাপণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যাবে।


More News Of This Category
bdit.com.bd