• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে ৬ গ্যাস ফিলিং স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন, রিয়াজ এন্ড কোংকে ২ কোটি টাকা জরিমানা গাজীপুরের বাসনে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৬ টঙ্গীতে ২০ মামলার আসামি মমেলাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা শুক্কুর আলী গ্রেপ্তার গাজীপুরে আন্তজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার, পিকআপসহ দেশীয় অস্ত্র উদ্ধার শিল্পকলা একাডেমিতে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, মামলায় গ্রেপ্তার ৪ আওয়ামী প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের ধাওয়া-পাল্টা গাজীপুরের বাসনে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১১ বাসনে বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৬ আসামি গ্রেপ্তার ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২

গাজীপুরের বাসনে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৬

রাব্বি হোসেন (রবিন) / ১৯১ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

রাব্বি হোসেন রবিন :

 

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) পরিচালিত এ অভিযানে ১০ পিস ইয়াবাসহ মাদক মামলার এক আসামি, ডাকাতির প্রস্তুতি মামলার তদন্তে সন্দেহভাজন দুই ব্যক্তি, জিআর মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামি এবং জিএমপি অধ্যাদেশের প্রসিকিউশনের দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয় মোঃ রবিউল (৩০) নামের এক ব্যক্তিকে। তিনি চাঁদপুর সদর উপজেলার মৈশাদী গ্রামের মোঃ মোফাজ্জল হোসেনের ছেলে। বর্তমানে তিনি গাজীপুর মহানগরের বাসন থানার বারবৈকা পালেরপাড়া এলাকায় ভাড়াবাসায় বসবাস করতেন।

এ ছাড়া ডাকাতির প্রস্তুতি মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে মোঃ শেখ ফরিদ (৩৪) ও মোঃ মনিরুজ্জামান তৌহিদ (১৮) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। শেখ ফরিদের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলায়। তিনি গাজীপুর মহানগরের গাছা থানার হারিকেন এলাকায় ভাড়াবাসায় থাকতেন। অন্যদিকে, তৌহিদের বাড়ি পাবনা জেলার আতাইকুলা থানার বনগ্রাম বাজার এলাকায়। তিনি গাজীপুর সদর থানার সালনা দেশীপাড়া এলাকায় বসবাস করতেন।

অভিযানে জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ জসিম উদ্দিন (২৭)কেও গ্রেপ্তার করা হয়। তিনি গাজীপুরের কাপাসিয়া উপজেলার দিগাব গ্রামের বাসিন্দা। বর্তমানে বাসন থানার চান্দনা এলাকায় ভাড়াবাসায় থাকতেন।

এ ছাড়া জিএমপি অধ্যাদেশের প্রসিকিউশনের আসামি হিসেবে মাসুদ খলিফা (২৮) ও তালুকদার সাগর (২২) নামের আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা দুজনই গাজীপুর মহানগরের বাসন থানার ভোগড়া চৌধুরীবাড়ি এলাকায় ভাড়াবাসায় বসবাস করতেন। মাসুদের বাড়ি খুলনা জেলার সোনাডাঙ্গা এলাকায় এবং সাগরের বাড়ি নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলায়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ছয়জনকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

 


More News Of This Category
bdit.com.bd