• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুর চৌরাস্তা এলাকায় সাংবাদিককে মারধর করে মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ গাজীপুরে হাসপাতাল থেকে চার বছরের শিশুকে নিয়ে যাওয়ার অভিযোগ, দুই ঘণ্টা পর উদ্ধার গাজীপুরে তৈরি পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট গাজীপুর বাসনে কুখ্যাত ৫ জন ছিনতাইকারী গ্রেফতার পূবাইলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার খুচরা বাজারে ২২০০-২৩০০ টাকা এলপিজি, চাপে সাধারণ ক্রেতা টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার গাজীপুরে দুটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১ বাসনে গড়ে উঠেছে একাধিক চোরাই তেলের দোকান, উঠছে নানা প্রশ্ন রাজধানীতে অপরাধ দমনে কঠোর অভিযানের প্রস্তুতি, আলোচনায় ‘ক্লিন হার্ট’

গাজীপুর বাসনে কুখ্যাত ৫ জন ছিনতাইকারী গ্রেফতার

রাব্বি হোসেন (রবিন) / ১৫৩ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

রাব্বি হোসেন রবিন :

গাজীপুর মহানগরের বাসন থানার দিঘিরচালা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে বাসন থানা পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তারা ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশের নজরদারিতে ছিলেন।

শনিবার (২ অক্টোবর) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে দিঘিরচালা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ উত্তর বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাসন থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ময়মনসিংহের ত্রিশাল থানার হরিরামপুর এলাকার মো. তোফাজ্জল হোসেনের ছেলে মো. শরিফুল ইসলাম জগত (৩৬)। তিনি বর্তমানে বাসন থানার ভোগড়া মধ্যপাড়ায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। এছাড়া রয়েছেন মো. নজরুল ইসলামের ছেলে মো. তানভীর আহমেদ (২৫), দিঘিরচালা এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. মনির হোসেন (৩৫), টাঙ্গাইলের ধনবাড়ী থানার আমিরপুর এলাকার মৃত মনিরুজ্জামানের ছেলে মো. ইয়াসিন আরাফাত (২২) এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার মিনারকোট এলাকার মো. দুলাল ভূঁইয়ার ছেলে মো. রবিউল ভূঁইয়া অপু (২৮)।

পুলিশের ভাষ্য, গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে ছিনতাইসহ বিভিন্ন অপরাধে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে দিঘিরচালা এলাকায় তাদের অবস্থান শনাক্ত হওয়ার পর অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাদের আটক করে থানায় নেওয়া হয়। পরে সংশ্লিষ্ট মামলাগুলো যাচাই-বাছাইসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে।

জিএমপির অপরাধ উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 


More News Of This Category
bdit.com.bd